নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ঝালকাঠিতে দুই জেলের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১১:২২ রাত
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ঝালকাঠিতে দুই জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময় উজ্জল ও আবুল কালাম নামে দুই জেলেকে আটক করা হয়। এ সময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন ঐ দুই জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। আটককৃত জেলেরা হলো জেলা সদরের কিস্তাকাঠি আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে পুড়িয়ে ফেলা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় উজ্জল ও আবুল কালামকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রম্যমাণ আদালতে তাদেরকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়।

২৪ ঘণ্টা/ইমু/আতাউর

Feb2
Feb2