খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সার্সন রোডে ডেভেলপার কোম্পানীর চুক্তিবদ্ধ জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৯:১৫ অপরাহ্ণ
সার্সন রোডে ডেভেলপার কোম্পানীর চুক্তিবদ্ধ জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সার্সন রোডে বহুতল ভবন নির্মাণের জন্য ডেভেলপমেন্ট কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হওয়া একটি জয়াগার সীমান প্রচীর রাতের অন্ধকারে ভেঙ্গে দিয়ে জায়গাটি অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছে জে. এস কন্সট্রাকশন লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। জিডি নং-১৬১৮।

খোঁজ নিয়ে জানা যায়, কোতোয়ালী থানাধীন সার্সন রোডের উত্তর আসকারদীঘির পড়ের ডা: ফউজুল আজিমের ছেলে মেজবাউদ্দৌলা তার মালিকানাধীন জায়গায় বহুভবন নির্মাণের জন্য ১০৮৭১ ও ১০৯৭২ নং দলিলমূলে চুক্তিবদ্ধ হয় জে. এস কন্সট্রাকশন লিমিটিডে এর সাথে।

পরবর্তীতে জে. এস কন্সট্রাকশন লি: ভবন নির্মানের জন্য সিডিএ কর্তৃক অনুমতির জন্য আবেদন করে। কিন্তু এই বিষয়ে মেজাবউদ্দৌলার ভাই মৃত মঈনুদ্দৌলা’র ওয়ারিশ ফয়সাল আজিম উক্ত বিষয়ে সিডিএ বরাবর অনাপত্তিপত্র দাখিল করে ও আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করে। আদালত জে. এস কন্সট্রাকশনের পক্ষে রায় দিলে মামলাটি নিস্পত্তি হয় ও জায়গাটিতে জে এস কন্সট্রাকশন ভবন নির্মাণের ক্ষেত্রে কোন বাঁধা নেই বলে আদালত রায় দেয়।

জানা যায়, তফসিলভুক্ত জায়গাটিতে যৌথ বিল্ডিং নির্মাণ হবে বিধায় সিডিএ কর্তৃক বিশষজ্ঞ প্রকৌশলী দিয়ে ডিজাইন ও চুয়েট কর্তৃক ভেনটিং করার জন্য জে. এস কন্সট্রাকশন লিমিটেডকে আদেশ দেয়।

পরবর্তীতে চুয়েট কর্তৃক ডিজাইন ২৩/০৬/২০১ ইং তারিখে সিডিএ’তে দাখিল করে জে এস কন্সট্রাকশন লিমিটেড।

এরপর গত ০৮/০৮/২০১৯ ইং তারিখে এক শুনানিতে সিডিএ কর্তৃপক্ষ তফসিলভুক্ত জায়গাটির বিল্ডিং অপসারণের আদেশ দিলে জে. এস কন্সট্রাকশন বিল্ডিংটি অপাসারণ করে ২৫/১০/২০২০ ইং তারিখে সিডিএ’তে প্রতিবেদন দাখিল করে জায়গাটি দখলে নেয়।

এবিষয়ে জানতে চাইলে জে এস কন্সট্রাকশন লি: এর চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ বলেন, আমরা সকল আইনি জটিলতা নিরসন করে সিডিএ কর্তৃপক্ষের সকল শর্ত মেনে জায়গাটি দখল নিয়েছিলাম। কিন্তু মহামারী করোনার কারণে সিডিএ থেকে নকশা সংগ্রহ করে নির্মাণ কাজ শুরু হতে দেরি হচ্ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার রাতের অন্ধকারে একটি প্রভাবশালী মহল আমাদের তফসিলভুক্ত জায়গার সীমানা প্রচীর ভেঙ্গে দিয়ে জায়গাটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে। আমরা এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি একটি প্রভাবশালী মহল আমার চুক্তিদাতার সাথে জোগসাজসে এই জায়গাটি বেআইনিভাবে দখলের চেষ্টা করছে।

তিনি বলেন, চুক্তিদাতা যদি জায়গাটি অন্যত্র বিক্রি করে দিতে চায় তাহলে আগে আমার সাথে হওয়া চুক্তিপত্র ও পাওয়ার অব অ্যাটর্নির বিষয়ে একটি সমাধান করে তারপারই বিক্রি বা জায়গাটি তাদের দখলে নিতে পারে। কোন আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে রাতের অন্ধকারে সীমান প্রচীর ভেঙ্গে দেওয়া আইনের পরিপস্থী।

২৪ ঘণ্টা/আবরার

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…