সিলেটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৫:০৭ সন্ধ্যা
সিলেটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সিলেট ব্যুরো: সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এই দন্ডাদেশ প্রদান করেন এবং একই সাথে মামলার একমাত্র আসামী আব্দুল মজিদকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জোবায়ের বখত। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন ষ্টেট ডিফেন্স শাহ্ আলম মহিউদ্দিন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সিলেটের শাহপরান (র.) থানার পীরেরচক গ্রামে আসামীর ভাড়াটিয়া বাসায় স্ত্রী লিপি বেগমকে দা দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আবদুল মজিদ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ আজ আদালত মামলাটির রায় প্রদান করেন।

২৪ঘণ্টা/এন এম রানা/বাপ্পা মৈত্র

Feb2
Feb2