সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৫:৫৩ সন্ধ্যা
সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা

সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১অক্টোবর) দুপুরে বার আউলিয়া হাইওয়ে থানা উক্ত মতবিনিময সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা জেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

হাইওয়ে থানার এসআই আবুল হাসনাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন, সলিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সোনাইছড়ি ইউপি সদস্য কফিল উদ্দিন, জহুরুল আলম, কুমিরা ইউপি সদস্য হারুনুর রশিদ, শ্রমিক নেতা মোঃ সেলিমসহ বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

Feb2
Feb2