বোয়ালখালীতে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিমুল দে (৩২) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে গতকাল ৩১ অক্টোবর বিকেল ৩টার দিকে বাড়ী থেকে কৌশলে ডেকে নিয়ে উপজেলার শাকপুরা ইউনিয়নের ফিগো গার্মেন্টসের পেছনের নির্জনস্থানে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে শিমুল।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ শিমুলকে গ্রেফতার করে আজ রবিবার (১ নভেম্বর) সকালে আদালতে সোর্পদ করেছেন।
শিমুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়া ফকির চাঁদ বাড়ীর মৃত মিলন দে’র ছেলে। সে বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা সুধীর মাস্টারের ভাড়াঘরে থাকে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গ্রেফতার হওয়া শিমুলকে আদালতে সোর্পদ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
২৪ ঘণ্টা/রিহাম/পূজন


আপনার মতামত লিখুন