সীতাকুণ্ডে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি,৭ভরি স্বর্ণ,টাকা,ল্যাপটপ নিয়ে গেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ৬:০৯ সন্ধ্যা
সীতাকুণ্ডে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি,৭ভরি স্বর্ণ,টাকা,ল্যাপটপ নিয়ে গেছে

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে এক প্রবাসীর বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার পৌরসভার নোনাছড়ার ১নং ওয়ার্ডের প্রবাসী আবু তাহেরের মালিকানাধীন তাহের ম্যানশনে এ ঘটনা ঘটে।

এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে মডেল থানার এসাই হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রবাসীর স্ত্রী নুর নাহার বেগম জানান, তার স্বামী কাতারে থাকায় তিনি তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়িতে বসবাস করেন। গতকাল তিনি তার ছেলে মেয়েকে নিয়ে দুপুরে সীতাকুণ্ড পৌরসদরে ডাক্তারের কাছে যান। বিকাল ৫টার সময় তিনি বাড়ি ফিরে দেখেন দরজার দুটি করে ৪টি তালা ভাঙ্গা, দুইটি আলমারির সমস্ত কাপড় ছোপড় সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চোরের দল আলমারিতে থাকা ৭ভরি স্বার্ণালঙ্কার, নগদ ১৫ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং চারটি বিদেশী টসলাইট নিয়ে যায়। চোরের দল বাড়ির পিছনের টিনের বেড়া কেটে বাড়িতে প্রবেশ করে।

চুরির বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা বলেন, এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে শুনেছি, এক মহিলা অভিযোগ দায়ের করেছে। আমাদের এক অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের ধরার জন্য অভিযান চালানো হবে।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2