সীতাকুণ্ডে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক ১
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে এক হাজার ৫শত পিচ ইয়াবাসহ ইলিয়াস (৩৫) নামে এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে পৌরসদর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত হাফেজ আহমদের পুত্র। উদ্ধারকৃত ইয়াবার মুল্য সাড়ে ৪ লক্ষ টাকা।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন