সীতাকুণ্ড প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্যের লিগ্যাল কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা’র মতবিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:১৩ সন্ধ্যা
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্যের লিগ্যাল কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা’র মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য লিগ্যালভিউ কনসালটেন্সি লিমিটেড এর লিগ্যার কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর।

শনিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। লিগ্যার কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা চৌধুরী প্রেসক্লাবে আসলে ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দিয়ে স্বাগত জানান।

তিনি একজন প্রবাসী হয়েও যেকোন সময়ে সীতাকুণ্ডবাসীর সুখদুঃখে পাশে থাকার থাকবেন এবং এতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম, সেকান্দর হোসাইন, প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

Feb2
Feb2