খুঁজুন
, ,

জনগণই সরকারের পরিবর্তন চায়: ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 9 November, 2020, 7:58 pm
জনগণই সরকারের পরিবর্তন চায়: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণ এই স্বৈরাচার সরকারের দূঃশাসন থেকে পরিবর্তন চা়য়। দুর্নীতি, ধর্ষন, অন্যায়, দুঃশাসন, মানবাধিকার লংঘন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ গুম, হত্যা, নির্যাতন, মামলা, হামলায় জনগণ নিষ্পেষিত। ভোটাধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষার মাধ্যমে জনগণ এখন তারা পরিবর্তন চায়।

তি‌নি আজ সোমবার (৯ ন‌ভেম্বর) সন্ধ্যায় ৩৫ নং বক্সিরহাট ওয়া‌র্ডে ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরন ও মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব্য রা‌খেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। চাল, ডাল, পেয়াজ, রস‌ুন, ম‌রিচ, আলু সহপ্রতিটা পণ্যের দাম চারগুন, পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। লুটপাটের মাধ্যমে তারা সিন্ডিকেট তৈরি করেছে। সেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। তাই এ থেকে মুক্তির জন্য আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান কর‌তে ঐক্যবদ্ধ ক‌তে হ‌বে।

প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, আওয়ামি লীগ সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারে মানুষের ভোটের অধিকারকে ধূলিসাৎ ক‌রে‌ দি‌য়ে‌ছে। জনগ‌ণের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। অ‌বৈধ সরকা‌রের একমাত্র হা‌তিয়ার মানুষ‌কে ভয় দে‌খি‌য়ে ক্ষমতায় থাকা। আমা‌দের ভয়কে জয় করে জনগ‌ণের ভোটা‌ধিকার প্র‌তি‌ষ্ঠিত কর‌তে হ‌বে। সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে আমাদের এখন ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ কর‌তে হ‌বে।

৩৫ নং ব‌ক্সির হাট ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি এস এম ম‌ফিজ উল্লাহ’র সভাপ‌তি‌ত্বে সাধারণ সম্পাদক নূর হো‌সেন নূরুর সঞ্চালনায় আ‌রো বক্তব্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ সম্পাদক শাহ আলম, ইয়া‌ছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, গাজী মোঃ সিরাজ উল্লাহ, সাংগঠ‌নিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হাজী বেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আক্তার, কো‌তোয়ালী থানা বিএনপির সভাপ‌তি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জা‌কির হো‌সেন, নগর বিএন‌পির সহ সাংগঠ‌নিক সম্পাদক এ কে এম পেয়ারু, সদস্য ও কাউ‌ন্সিলর প্রার্থী এড. তা‌রেক আহামদ, জ‌সিম উ‌দ্দিন মিন্টু, নগর ছাত্রদ‌লের সহ সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন চৌধুরী, কো‌তোয়ালী থানা বিএনপি নেতা ফরিদ উদ্দিন , ইউসুফ খান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সেলিম, নুরুল আলম মঞ্জু, শাহাজান সর্দার, আব্দুল খালেক, নুরুল আফসার, জসিম উদ্দিন, এম এ হাশেম, হাবিবুর রহমান, মোঃ রাসেল, শামসুল আলম, বেলাল হোসেন, ওয়ার্ড ম‌হিলা দ‌লের সভা‌নেত্রী সামছুন নাহার সাধারণ সম্পাদক সাব‌রিনা আত্তার, নাছির উদ্দীন,আবদুল হালিম,ফোরকান উদদীন,শহীদুল্লাহ শহীদ, মো:মামুন, ছাত্রদলের সদস্য সচিব এইচ মুনছুর, ম্যাক আকাশ,এন মোঃ রিমন,জাবেদ হোসেন, হিরু, সাগর, ফাহিম, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন মুন্না, শ্রমিকদলের আবুল কালাম, মনির, সোলায়মান, কবির, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল সত্তর, রুপ মিয়া মাঝি, সেচ্ছাসেবকদল বেলাল উদ্দিন, মনিরুল ইসলাম আবির,আবু তাহের, সবুজ,সুমন, আমিন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রমূখ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।