আকবরের ফাঁসির দাবিতে সিলেট আদালত চত্বরে জনতার বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৪:৪৫ বিকাল
আকবরের ফাঁসির দাবিতে সিলেট আদালত চত্বরে জনতার বিক্ষোভ

সিলেট ব্যুরো: সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের ‘নির্মম নির্যাতনে’ রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের (বহিষ্কৃত) উপ পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হচ্ছে, এমন খবর জানতে পেরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করে ছিলেন উৎসুক জনতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিলেটের আদালত চত্বরে আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করার পর কড়া পুলিশী নিরাপত্তার মধ্যেই বিক্ষোভ করেন উপস্থিত সাধারণ জনতা । এ সময় শতাধিক মানুষ আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দেয়।

তারা আকবরকে দেখা মাত্রই ‘ফাঁসি চাই ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই’ বলে শ্লোগান দিতে শুরু করেন। তবে পুলিশ তৎপর থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, বেলা আনুমানিক দেড়টার দিকে আকবরকে আদালতে প্রাঙ্গণে হাজির করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা। পরে চীফ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালতে তাকে তোলা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৪ঘণ্টা/এন এম রানা/বাপ্পা মৈত্র

Feb2
Feb2