করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারো সচেতনতায় সিএমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৬:৫১ সন্ধ্যা
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারো সচেতনতায় সিএমপি

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে নগরীর জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

বুধবার (১১ নভেম্বর) নগরীর খুলশী থানাধীন কনকর্ড খুলশী টাউন সেন্টারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতবারের ন্যায় করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়েও নগরীর প্রতিটি থানার মাধ্যমে জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের কার্যক্রম পরিচালিত হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণের সুরক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম মহানগর এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, কনকর্ড খুলশী টাউন সেন্টার ব্যবসায়ি অ্যাসোসিয়েশন এর সভাপতি রুম্মান আহম্মেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2