খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তরজেলার উদ্যোগে পথশিশুদের সাথে দুপুরের খাবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ১০:১২ অপরাহ্ণ
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তরজেলার উদ্যোগে পথশিশুদের সাথে দুপুরের খাবার

মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই শ্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে পথচলা শুরু সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন (Save The Future Foundation) এর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই সংগঠনটি বাংলাদেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবন মান উন্নয়নের উদ্দেশ্যে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম উত্তরজেলার আয়োজনে পথশিশুদের সাথে বিশিষ্টজনের দুপুরের বিরিয়ানি ভোজ ও আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকর্মী ও রাজনীতিবিদ শফিউল আলম বলেন, আমাদের সমাজের মৌলিক অধিকার বঞ্চিতদের মাঝে আলো পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের মত যুবসমাজের, আমরাই পারি এই সমাজকে বদলে দিতে, এক পর্যায়ে উনি আজীবন এই সংগঠনের পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকর্মী ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সদস্য মাহবুবুল ইসলাম সুমন।

সভাপতির বক্তব্যে সুমন বলেন, আমরা সমাজের প্রতিটি সচেতন ব্যক্তি যদি একটি করে সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নিতে পারি তাহলে আমাদের সমাজ থেকে এই কলঙ্ক নির্মূল হয়ে যাবে।

তিনি আরো বলেন, এই সকল বাচ্চাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে কখনো আমাদের স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভব নয়। উত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলায় একটি করে হলেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ ও স্থায়ীভাবে শিক্ষাদানের লক্ষ্যে শিক্ষা কেন্দ্র স্থাপন করার ইচ্ছাপোষণ করেন।

সুমনের দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি শফিউল আলম একটি শিক্ষাকেন্দ্র স্থাপন করে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সঞ্চালক তরুন ছাত্রনেতা ও সমাজকর্মী হোসেন আল জাহিদ সুমন উপস্থিত সবার কাছে এই ফাউন্ডেশনের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান।

এতে আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা বাবর উদ্দিন সাগর, আফাজউদ্দিন বাপ্পী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভুঁইয়া, মানবতার ফেরিওয়ালা খ্যাত মেহেদি হাসান, আলোর আশা যুব ফাউন্ডেশন ও সোহা স্কুলের প্রতিষ্ঠাতা আনওয়ার এলাহী ফয়সাল, ছাত্র নেতা রোজন, গোলাম মোস্তফা, ওমর ফারুক, রাজনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সকলে এই সংগঠনের পাশে থেকে মানবিক কাজে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…