সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার কমিটি ঘোষণা
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় ভাবে ২০২০-২১ সেশনের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি সলিম উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হোসাইন আল জাহিদ সুমন।
আগামী ০১ সপ্তাহের মধ্যে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ ভাবে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই শ্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে পথচলা শুরু সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন (Save The Future Foundation) এর। চেয়ারম্যান হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।
এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী একটি সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন।


আপনার মতামত লিখুন