খুঁজুন
রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদ্রাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে : সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯, ৬:১৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদ্রাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে : সুজন

দারুল উলুম কামিল মাদ্রাসাকে একুশ শতকের উপযোগী করে গড়ে তোলা হবে বলে বলে অভিমত প্রকাশ করেছেন মাদ্রাসার গর্ভনিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

তিনি আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে দেশের প্রাচীনতম দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক কাউন্সিলের সাথে মতবিনিময়ে সভাপতির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় সুজন আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদ্রাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সেভাবে দারুল উলুম কামিল মাদ্রাসাকেও গড়ে তুলতে হবে। মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ঘটাতে হবে। সে লক্ষ্যে প্রতিটি শিক্ষকের শিক্ষা কার্যক্রমকে বছর ওয়ারী মূল্যায়ন করা হবে এবং সেভাবেই তাদের বেতন বৃদ্ধি করা হবে।

তিনি মাদ্রাসার কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার খোঁজ খবর নেওয়ার জন্য শিক্ষক এবং অভিবাবকদের প্রতি আহবান জানান।

মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য তাদের রক্তের গ্রুপ ডাটাবেইজে সংরক্ষণ করার অনুরোধ জানান তিনি। এতে করে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা মানবিক মূল্যবোধে নিজেদের নিয়োজিত করতে পারবেন।

তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার আগে স্পেশাল কোচিং করানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান এবং যারা মেধাবী শিক্ষার্থী তাদের জন্য প্রয়োজনে বাহির থেকে শিক্ষক এনে কোচিং করানোর প্রস্তাব দেন। এছাড়া মাদ্রাসা থেকে পাশ করে যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে তাদেরকে প্রাথমিকভাবে ভর্তির টাকাও মাদ্রাসা থেকে দেওয়ার ঘোষনা দেন।

কোন অবস্থাতেই জঙ্গী তৎপরতার সাথে যুক্ত ছাত্র সংগঠনের কার্যক্রম মাদ্রাসায় চলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারন করেন সুজন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকীসহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

Feb2

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পেশনে পদায়ন করা হলো।

এর আগে এনআইডির ডিজি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। তাকে গত ১৩ এপ্রিল বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যায় সরকার।

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তার গোয়েন্দা সদস্যরা।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি।

গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখানে থাকা অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন।