লোহাগাড়ায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
সংগৃহিত ফাইল ছবি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুপুত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার সময় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকার প্রবাসী মো. রিয়াজ উদ্দিনের বাড়ির পুকুরে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম আল আমিন। সে ওই বাড়ির রিয়াজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশে পুকুরের আশে পাশে খেলতে খেলতে কোন এক সময় আল আমিন পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির আশে পাশে খুজতে গিয়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে।
এসময় বাড়ির লোকজন পুকুর থেকে শিশু আল আমিনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশু আল আমিনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন লোহাগাাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন