মামাতো বোনকে ধর্ষণ করে গ্রেফতার হলেন ফুফাত ভাই
চট্টগ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে ৯ বছরের মামাতো বোনকে একা পেয়ে ফুঁসলিয়ে ধর্ষণ করেছে ফুফাত ভাই মো. ইসমাইল (৩২)।
মঙ্গলবার রাতে ঘটনাটি জানাজানি হলে বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার ৪ নম্বর ওয়ার্ড সিন্দিপাড়া পাড়ার নিজ বাড়ি থেকে ফুফাত ভাই মো. ইসমাইল (৩২)কে পুলিশ আটক করে। আটক ইসমাইল ওই বাড়ির অজিউর রহমানের ছেলে। সে চট্টগ্রাম শহরে একটি পান দোকান ব্যবসায়ি বলে জানা গেছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর রবিবার ধর্ষক ইসমাইলের মা তার ভাই বোন ও ইসমাইলসহ উপজেলার উপজেলার উত্তর জলদি মামা বাড়িতে বেড়াতে আসেন। একদিন পরম মঙ্গলবার বিকালে ইসমাইলের মা তার ভাইকে নিয়ে স্থানীয় এক বৈদ্য বাড়িতে যায়।
এসময় শিশুটির মাও বাড়িতে না থাকায় নয় বছর বয়সী তৃতীয় শ্রেণি পড়ুয়া মামাত বোনকে একা পেয়ে ফুঁসলিয়ে ধর্ষণ করে ইসমাইল। শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে ইসমাইল পালিয়ে তার নিজ বাড়িতে চলে যায়।
ওইদিন রাতে শিশুটির মা ঘরে ফিরলে তার মাকে সব খুলে বলে ধর্ষিত শিশুটি। এরপর শিশুটির মা বিষয়টি পৌরসভার মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা রুজিকে অবহিত করলে তিনি বাঁশখালী থানা পুলিশকে ঘটনাটি জানায়।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) কামাল উদ্দীন জানান, পৌরসভার মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা রুজিকে নিয়ে শিশুটির মা থানায় এসে অভিযোগ করলে ওইদিন রাতেই বাঁশখালী থানা পুলিশের একটি টিম চাম্বল এলাকার ৪ নম্বর ওয়ার্ড সিন্দিপাড়া পাড়ার নিজ বাড়ি থেকে ইসমাইলকে গ্রেফতার করে আনে।
তিনি বলেন, ধর্ষণের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য আজ বুধবার চট্টগ্রাম চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে শিশুটির মা বাদি হয়ে বাঁশখালী থানায় ইসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন