থাগড়াছড়ির গুইমারার বড়পিলাকে প্রতিপক্ষের হামলায় আহত-৮
খাগড়াছড়ি প্রতিনিধি : গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামে ভূমি বিরোধের জেরে একপক্ষের হামলায় অপর পক্ষের ৮জন আহত হয়েছে। এর মধ্যে গুরুততর আহত তিন জনকে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মোছা:লুৎফা বেগম, মোছা: সাবিনা বেগম,মোছা: রেখা বেগম,মোছা: রহিমা বেগম, মো: মনির হোসেন, মো: সোলাইমান, জহুর আলী ও মো: রমজান আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নাজিম উদ্দিনের কেনা জায়গা নিয়ে আইন উদ্দিন ও তার ছেলে আবুল কাশেম, আবুল কালামগংরা দীর্ঘদিন ধরে অহেতুক নাজিম উদ্দিনের সাথে বিরোধ করে আসছে। এই বিষয়ে আইন উদ্দিন আদালতে তিনটি মামলা করলেও প্রতিটি মামলার রায় মৃত নাজিম উদ্দিনের পক্ষে আসে।
আদালতের রায়কে অমান্য করে আইন উদ্দিনসহ তার ছেলে এবং আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টার সময় মৃত নাজিম উদ্দিনের বাড়ীতে এসে অতর্কিত হামলা চালালে নারীসহ ৮জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, পুলিশ ঘঁটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ চৌধুরী


আপনার মতামত লিখুন