খুঁজুন
, ,

করোনা মোকাবেলায় নগরীর প্রবেশমুখে বসছে চেকপোস্ট : সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 22 November, 2020, 6:59 pm
করোনা মোকাবেলায় নগরীর প্রবেশমুখে বসছে চেকপোস্ট : সুজন

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতার পাশপাশি নগরীর প্রবেশমুখে চেকপোস্ট বসানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। মাস্ক পরিধান ছাড়া কোন দূরপাল্লার বাস-যানবাহনকে নগরে ঢুকতে দেয়া হবে না।

‘মরণব্যাধী করোনা করবেনা কাউকে করুণা’ উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা বিয়ে-শাদী, মেজবান বা সামাজিক অনুষ্ঠানাদিতে অতিরিক্ত জনসমাগম করবেন না। আপনাদের সামান্যতম অবহেলা ও উদাসিনতা নাগরিক জীবন বড় ধরণের হুমকির মুখে পড়তে পারে।

তিনি আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে নগরীর নুতন ব্রিজ এলাকায় করোনা থেকে রক্ষায় সচেতনতায় জনসধারণের মাঝে মাস্ক বিতরণ ও পথ সভায় একথা বলেন।

এ সময় প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশাসক তখন হেঁটে পুরো এলাকা ঘুরে দেখেন এবং গরীব অসহায় যাদের মাস্ক কেনার সামথ্য নাই এ রকম বিপুল জনগোষ্ঠীকে নিজ হাতে মাস্ক বিতরণ ও পরিয়ে দেন।

নতুন ব্রিজ এলাকার গোল চত্বর মোড় থেকে চাক্তাই ব্রিজ পর্যন্ত হেঁটে পরিদর্শনকালে তিনি রাস্তা দখল করে থাকা বেশ কিছু ভাসমান দোকান পরিচ্ছন্ন কর্মী ও সেবকদের দিয়ে সরিয়ে দেন।
সে সময় রাস্তার মশার ওষুধ ছিটানো হয়। পথে পড়ে থাকা আবর্জনাও পরিস্কারের ব্যবস্থা করা হয়। করোনা ও ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবেলায় জনসাধারণের মাঝে বিলি করা হয় প্রচারপত্র।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন আরো বলেন, গতকাল (২১ নভেম্বর) করোনা মহামারিতে আমেরিকায় ২ লাখ ও আমাদের দেশে ৪০ জন মৃত্যু বরণ করেছে। তাই নিজের ও পরিবারের সুরক্ষায় অবশ্যই মাস্ক পরিধান ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের কোন বিকল্প নাই।

নগরবাসীর প্রতি আমার আহবান থাকবে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আর আপনাদের নিজেদের আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন। কারণ এখন ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রকোপ দেখা দেয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। করোনার সাথে ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রকোপ বাড়লে জন স্বাস্থ্য বড় ধরণের চ্যালেঞ্জ হুমকির মুখে পড়তে পারে। তাই জনসাধারণের সাবধানতা অবলম্বন জরুরি। তিনি ব্যবসায়ী দোকানদারদেরও মাস্ক ছাড়া কোন পণ্য বিক্রি করতে নিষেধ করেন।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।