খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় গুলিবিদ্ধে নিহত বন্যহাতি উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৯:৪২ অপরাহ্ণ
লোহাগাড়ায় গুলিবিদ্ধে নিহত বন্যহাতি উদ্ধার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ২৫ থেকে ৩০ বছর বয়সী একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামের পাহাড়ি এলাকার দক্ষিণের ঘোনা থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর একইদিন বিকেলে ময়নাতদন্ত শেষে পাশের জমিতে বন্য হাতিটির মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চুনতি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র অভায়রণ্য রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাতটার দিকে স্থানীয় কয়েকজন কৃষক চাকফিরানীর দক্ষিণের ঘোনা এলাকায় একটি মৃত হাতি পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশ ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাঈদ চৌধুরীকে জানান। এরপর খবর পেয়ে বন বিভাগসহ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত বন্য হাতিটি উদ্ধার করেন। একইদিন বিকেলে ময়নাতদন্ত শেষে পাশের জমিতে মাটি চাপা দেন।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ফাঁদ বসিয়ে বন্যহাতিটিকে ছরা গুলি করে হত্যা করা হয়েছে। এটি চাকরা (জোয়ান) হাতি। এটি এতো সহজে মারা যাওয়ার প্রাণী নয়। হাতিটি মাথার ক্ষতস্থান থেকে একটি ছরা গুলি বের করা হয়েছে। এছাড়াও হাতিটির শুঁড় থেকে জিআই তারের অংশ পাওয়া গেছে। এ ঘটনায় বন আইন ও বন্যহাতি নিধন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাতিটির শুঁড়, পেছনের বাম পা ও মাথায় ক্ষতচিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই কোন অজ্ঞাত কারণে এই আঘাতগুলো সৃষ্টি হয়েছে। মাথা ও পায়ের ক্ষত স্থানে পুঁজ জমে আছে। ওই ক্ষতস্থানে জীবাণু সংক্রমিত হয়েও হাতিটির মৃত্যু হতে পারে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী বলেন, বড়হাতিয়া ইউনিয়নের প্রায় প্রতিটি পাহাড়ি এলাকাতে বন্যহাতির বিচরণ রয়েছে। ৩ বছর আগেও একই এলাকায় বৈদ্যুতিক ফাঁদে আটকে দুটি বন্য হাতির মৃত্যু হয়েছিল।

চুনতি অভয়ারণ্যের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম বলেন, নিহত পুরুষ বন্য হাতিটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে হাতিটির মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পাশের জমিতে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২৪ ঘণ্টা/আজাদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…