খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ভোট কারচুপির অভিযোগ এনে পুন: ভোট গণনার দাবী একই ওয়ার্ডের তিন মেম্বার প্রার্থীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় ভোট কারচুপির অভিযোগ এনে পুন: ভোট গণনার দাবী একই ওয়ার্ডের তিন মেম্বার প্রার্থীর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত ২৬ ডিসেম্বর অনুষ্টিত বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে লস্কর পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট কারচুপি করে প্রতিদ্বন্দি প্রার্থী রফিক উদ্দিন (ফুটবল মার্কা) কে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ভোট কেন্দ্রে পুন: ভোট গননা এবং পুন:নির্বাচন চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক পৃথক লিখিত অভিযোগও দায়ের করেছেন একই ওয়ার্ডের তিন প্রতিদ্বন্দি মেম্বার প্রার্থী সোহেল উদ্দিন, নাছির উদ্দীন ও মো : আনোয়ার হোসেন। ২৬ ও ২৮ ডিসেম্বর পৃথক পৃথক এসব অভিযোগ গুলো দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট গ্রহণ শেষে ৮নং ওয়ার্ডের লস্কর পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনায় কারচুপি করে তিন প্রতিদ্বন্দি প্রার্থী সোহেল উদ্দিন, নাছির উদ্দীন ও মো : আনোয়ার হোসেনের নির্বাচনী এজেন্টদের (প্রতিনিধি) স্বাক্ষর না নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুুহাম্মদ রফিক উদ্দিন (ফুটবল মার্কা) কে বিজয়ী ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। মুলত কুট কৌশল করে কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রভাবিত হয়ে তাদেরকে পরাজিত করা হয়েছে বলে তিন প্রতিদ্বন্দি প্রার্থীর দাবী। এতে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন না ঘটায় উক্ত কেন্দ্রে পুন:ভোট গণনা কিংবা পুন: নির্বাচনের জোর দাবী জানিয়েছেন তাঁরা।

মেম্বার পদপ্রার্থী সোহেল উদ্দিন জানান, জনগণ আমাকে ভোট দিয়েছে। কুটকৌশল করে প্রভাবিত হয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আমাকে পরাজিত করে দিয়েছে। আমি প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। একই অভিযোগ প্রতিদ্বন্দি প্রার্থী নাছির উদ্দীন ও মো : আনোয়ার হোসেনেরও।

এ প্রসঙ্গে জানতে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এর দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা : এ. এম. খালেকুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে, বিজয়ী ঘোষিত বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রফিক উদ্দিন জানান, জনগণ ভোট দিয়ে আমাকে পুণরায় নির্বাচিত করেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাকে লিখিতভাবে বিজয়ীও ঘোষণা করেছে। তবে, একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…