খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিএমপি-কে পেট্রোল কার দিল সিসিসিআই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৬:৫৪ অপরাহ্ণ
পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিএমপি-কে পেট্রোল কার দিল সিসিসিআই

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে একটি পেট্রোল কার প্রদান করেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)। কাংখিত পুলিশ সেবা নগরীর প্রতিটি থানা এলাকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং বিশ্বমানের স্মার্ট পুলিশিং সেবা নিশ্চিতকল্পে লজিস্টিকস সাপোর্ট হিসেবে এ কার পুলিশকে দেন চেম্বার।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে গাড়িটি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে তুলে দেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এ সময় চেম্বার পরিচালক ও কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম (প্রশাসন), শ্যামল কুমার নাথ (ক্রাইম এন্ড অপারেশন) ও এস এম মোস্তাক আহমেদ খান (ট্রাফিক) এবং উপ পুলিশ কমিশনার মো. আমির জাফর, এস. এম. মোসতাইন হোসেন ও মো. মোখলেসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

গাড়ী হস্তান্তরকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে নানামূখী কার্যক্রম গ্রহণ করে আসছে।

চলমান করোনা মহামারীতেও চট্টগ্রাম মেডিকেল ও পুলিশ লাইনসহ নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করেছে, সাধারণ ছুটি চলাকালীন সময়ে গাড়ীতে করে নগরজুড়ে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় করেছে।

এরই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর আধুনিকায়নসহ অগ্রগতিতে চিটাগাং চেম্বারের এই অবদান সহায়ক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন-গতানুগতিক পুলিশি কার্যক্রমের বাহিরে সেবার পরিধি ও গতি বৃদ্ধির ক্ষেত্রে এ পেট্রোল কারের সংযোজন পুলিশ বাহিনীর আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে এবং পুলিশের কাজকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

চেম্বারের মত গুরুত্বপূর্ণ সংগঠন ও প্রতিষ্ঠান যখন পুলিশের কার্যক্রমে সহায়তা করে তখন পুলিশের প্রতি নাগরিক সমাজের আস্থা আরও বৃদ্ধি পায় এবং আইনের প্রতি মানুষ অধিক শ্রদ্ধাশীল হয়।

সমাজে আইন-শৃংখলার উন্নতি নিশ্চিতকল্পে পুলিশ প্রশাসনের সাথে এ ধরণের সংগঠনের সহযোগিতা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…