মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি রানা,সাধারণ সম্পাদক খলিল
অবশেষে দীর্ঘ আট বছর বহুল প্রতীক্ষিত মিরসরাই উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন মো. মাইনুর ইসলাম রানা ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া।
রোববার (৬ ডিসেম্বর) উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন ও সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম কমিটি অনুমোদন করেছেন।
এই কমিটিতে সহ সভাপতি করা হয়েছে তিন জনকে। তারা হলেন- শেখ আব্দুল আউয়াল তুহিন, মো. আশরাফুল কামাল মিঠু ও রাসেল ইকবাল চৌধুরী।
অন্যদিকে একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফরহাদ হোসেন। ফরহাদ সদ্য বিলুপ্ত হওয়া মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উত্তর জেলার সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে নতুন নেতৃত্ব পাওয়া ৬ জনকে।
দীর্ঘ দিন পর গত ২৮ নভেম্বর মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। সেই অনুষ্ঠানে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত নেয়া হলেও কমিটি ঘোষনা দেয়া হয়নি।
সম্মেলনের ৯দিন পর ঘোষনা করা হলো এই কমিটি।


আপনার মতামত লিখুন