রাউজানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী প্রণব চৌধুরী (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুর সাড়ে ১২টায় মুন্সিরঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর রাউজান ইসলাম চৌধুরী বাড়ির সত্যন্দ্র লাল চৌধুরীর ছেলে। তিনি ওয়ান ব্যাংকের অর্থ ঋণ খেলাফির ৩টি সি.আর মামলার (মামলা নং-৩২৫/১৯, ৩২৬/১৯, ৩২৭/১৯ইং) ওয়ারেন্টভুক্ত আসামী।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান থানার এএসআই সুজন পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত তিন মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
২৪ ঘণ্টা/নেজাম


আপনার মতামত লিখুন