স্বেচ্ছাসেবকদল নেতা শহিদুল্লাহ বাহারের পিতার ইন্তেকাল, বিএনপির শোক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৬:৪৯ সন্ধ্যা
স্বেচ্ছাসেবকদল নেতা শহিদুল্লাহ বাহারের পিতার ইন্তেকাল, বিএনপির শোক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ বাহারের পিতা মোঃ আবদুল মালেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদে মাগরিব আকবর শাহ রেলওয়ে কবরস্থান সংলগ্ন তিন রাস্তার মোড়ে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে শহিদুল্লাহ বাহারের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Feb2
Feb2