খুঁজুন
, ,

নোয়াখালীতে ৭’শ এতিম শিক্ষার্থীকে আমরাই কিংবদন্তী’র খাবার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 18 December, 2020, 7:49 pm
নোয়াখালীতে ৭’শ এতিম শিক্ষার্থীকে আমরাই কিংবদন্তী’র খাবার বিতরণ

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি২০০০ এবং এইচএসসি২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।

আমরাই কিংবদন্তী গ্রুপ এর নোয়াখালী জেলার একদল স্বেচ্ছাসেবী শুক্রবার (১৮ ডিসেম্বর) “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানে বেগমগঞ্জ এবং সেনবাগ উপজেলার ৯টি মাদ্রাসা ও এতিমখানায় প্রায় সাত শতাধিক মানুষকে রান্না করা খাবার বিতরণ করেছে।

দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে গত ঈদ-ঊল-ফিতরের দিন থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে। যা বর্তমানে শুক্রবার করে চলমান থাকলেও, ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা।

নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিত ভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই ৩৬ হাজার সদস্যের পরিবার উদ্যোগী হয়ে এই কার্যক্রম হাতে নেয়।

গতকাল রাত থেকে সেনবাগের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসায় গ্রুপ এর স্বেচ্ছাসেবীরা খাবার রান্নার আয়োজন শুরু করে এবং আজ সকার ১১ টার পর দুই উপজেলার মাদ্রাসা এবং এতিমখানায় খাবার বিতরণ কার্যক্রম শুরু করে।

পরবর্তীতে ফতেহপুর মাদ্রাসায় জুমার নামাজে আদায়ের পর গ্রুপের মৃত সদস্যবৃন্দ, অসুস্থ সদস্যবৃন্দ, সদস্যবৃন্দের মরহুম আত্মীয়স্বজন এবং মহামারি করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এরপর উক্ত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে দুপুরের খাবার গ্রহণ করে কিংবদন্তী’র সদস্যবৃন্দ।

এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি করোনার প্রাথমিক পর্যায় বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।
উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩৬ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন।

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

আয়োজনের শেষ পর্যায়ে মূল গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে নোয়াখালীর বন্ধুদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

২৪ ঘণ্টা/এম এম আর

Feb2
Feb2

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 8:49 am
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে। মন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভায় এই পরিবর্তনের বিষয়টি জানা যায়।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার স্থলাভিষিক্ত হচ্ছেন আন্দালিব রহমান পার্থ।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা পার্থ এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আসছে।

অন্যদিকে, মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 8:43 am
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। এরআগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মো. হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন (৩৬)।

পুলিশ জানায়, প্রতারণার শিকার ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানায় করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে জেলা পুলিশ। একপর্যায়ে চক্রটির সন্ধান পায় ডিবি।

চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত।

গ্রেপ্তারের লক্ষ্যে এসআই মো. আনছার উল্লাহ ও মো. জিয়াউল হক জিয়ার নেতৃত্বে ডিবির একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে এলআইসি শাখার এএসআই মো. ইলিয়াছ শাহ, ডিবির এএসআই জহির উদ্দিনসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানের প্রথম ধাপে ২০ আগস্ট রাতে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে রকিবুল হাসান নয়নকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা তাদের সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে প্রতারণা করে আসছিলেন। এ চক্রের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 8:20 am
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

শপথ নেওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সরকারি গেজেট জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।

আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

আর মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।