পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশব্যাপী ‘আমরাই কিংবদন্তী’র বর্ষপূর্তি উদযাপন
“আমরাই কিংবদন্তী” (এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২) একটি অনলাইন ভিত্তিক প্রায় ২৬ হাজার সদস্যর একটি সামাজিক সংগঠন ১৫ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি আজ ৩য় বর্ষে পদার্পণ করেছে।
এই উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলার ৪০ টি স্থানে গ্রুপের সদস্যরা একসাথে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করেছে।
এছাড়া বিশ্বের ১০ টি দেশের প্রবাসী বন্ধুরাও দিনটিকে উদযাপন করেছে, বাংলাদেশের সদস্যদের সাথে তাল মিলিয়ে একসাথে।

প্রতিটি জেলার একটি করে বিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকাকে নির্ধারণ করা হয়েছিল, কার্যক্রমের স্থান হিসাবে। এই কার্যক্রমে গ্রুপের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন, সচেতনতামূলক (পরিবেশ দূষণমুক্ত ও পরিচ্ছন্নতা বিষয়ক) লিফলেটসহ পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ ও গ্রুপ এর সদস্যদের উপস্থিতিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিদ্যালয় নির্ধারণের ক্ষেত্রে জেলার প্রদান বিদ্যাপীঠ, অসহায়, এতিম ও সুবিধাবঞ্ছিতদের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে।
ঢাকার আয়োজনস্থল ছিল মিরপুরের সরকারী শিশু পরিবার (বালক)। সারাদিন ব্যাপী আয়োজনে গ্রুপের সদস্যরা এই কেন্দ্রে উপস্থিত থেকে বাচ্চাদের পচিচ্ছন্নতা, জনসচেতনতা, মানবিক গুণাবলী বিষয়ক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে অনুপ্রাণিত করার চেষ্টা করে। বিকেলে গ্রুপ এর সদস্যরা আয়োজন করবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল। তারমধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
আজ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়।
এছাড়া বর্ষপূর্তির মাসব্যাপী পরিকল্পনার অংশ হিসাবে আগামী ২২ নভেম্বর ২০১৯ টাঙ্গাইলের গোপালপুরে ফ্রি চিকিৎসা সেবাও ওষুধ বিতরনের ঘোষণা দেয়া হয়েছে এই আয়োজন থেকে।


আপনার মতামত লিখুন