খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা প্রয়োজন: কুজেন্দ্র লাল ত্রিপুরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৩:৩৪ অপরাহ্ণ
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা প্রয়োজন: কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদরের ছয়টি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর ফলে চেলাছড়া, লারমা পাড়া, পল্টনজয় পাড়া, হাপং পাড়া, খামার পাড়া ও বেলতলী পাড়ার প্রায় ছয়’শ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। বাঙালি জনগোষ্ঠির প্রতি হিংসার মনোভাব পরিহার করে নিজেদের সার্বিক উন্নয়নে মনোযোগী হওয়াটাই বাঞ্চনীয়।

শনিবার দুপুরে চেলাছড়া গ্রামে গ্রামবাসীর উপস্থিতিতে আয়োজিত বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী সভায় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার আগে দেশের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমভাবে উন্নয়ন সম্প্রসারিত হচ্ছে। তারই আওতায় খাগড়াছড়ি জেলার প্রায় সব এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে।

তিনি জাতির পিতার জন্ম শতবর্ষ উপলক্ষে সরকার প্রধানের অঙ্গীকার বাস্তবায়নে সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান।

পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য অধ্যাপক নীলোৎপল খীসা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এবং পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পে-এর সহকারি প্রকৌশলী যত্ন মানিক চাকমা।

সমাজকর্মী ও শিক্ষক আশাপ্রিয় ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা, শতরুপা চাকমা ও খোকনেশ^র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সভা শুরু হবার আগে বৈদ্যুতিক সুইচ টিপে বাতি জ্বালানোর মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…