খুঁজুন
, ,

চসিক নির্বাচনে ভোট ডাকাতদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলে নিজেদের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে: ডা.শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 December, 2020, 11:24 pm
চসিক নির্বাচনে ভোট ডাকাতদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলে নিজেদের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে: ডা.শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ও চ‌সিক নির্বাচ‌নে বি‌এন‌পির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হো‌সেন ব‌লে‌ছেন, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করোনাকালীন সময়ে মানুষ অনেকটা নির্বাচন বিমুখ হয়ে গেছে। কাজেই নির্বাচন কমিশন, সরকার, প্রশাসনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য জোরালো ভূমিকা রাখতে হবে।

২০ লক্ষ ভোটারের মধ্যে ১০ লক্ষ ভোটার মহিলা ও নারী। তাই নারীদের পাশাপাশি নতুন প্রজন্মদের ভোটা সেন্টার মুখী করার জন্য নির্বাচন কমিশন ও সরকারকে উদ্যোগী হতে হবে। জনগণের কাছে নির্বাচনকে হাসি-তামাশা পাত্র করে ক্ষমতার স্বাদ বেশিদিন আর নিতে পারবেন না। জনগণ রাস্তায় নেমে এসেছে। শাসকগোষ্ঠীর চারদিকে দুর্নীতি, সন্ত্রাস আর লুটপাটের মহাউৎসব চলছে তাতে জনগণ অতিষ্ঠ। জনগণকে ক্ষেপাবেন না, জনগনকে ক্ষেপিয়ে জুলুম-নির্যাতন করে কোন স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না।

নিজেদের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে। আগামী ২৭ জানুয়ারি সিটি নির্বাচনে ভোট ডাকাতদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলে নিজেদের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে।

তি‌নি আজ ২৬ ডি‌সেম্বর (শনিবার) সন্ধ্যায় ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর মুনির নগর ওয়া‌র্ডে ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এ কথা ব‌লেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা এখন সম্পূর্ণরুপে অনিশ্চিত হয়ে পড়েছে। দেশজুড়েই চলছে আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডব। এদের দ্বারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষসহ সাধারণ জনগণ। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নগ্নভাবে ভোট ডাকাতি করে এরা ক্ষমতায় এসেছে। এরপর থেকে তাদের অত্যাচার আর নির্যাতনের মাত্রা ভয়ঙ্কর রূপ বেড়ে গেছে। এদের প্রতিহত করতে হবে, জনগণকে রাস্তায় নামতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধবংস করে দিয়েছে। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করে নষ্ট করেছে, অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে। পার্লামেন্টকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। যার ফলোশ্রুতিতে এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব হবে না। বিগত নির্বাচন গুলোতে আমরা সেটা উপলব্ধি করেছি। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাণের শহর চট্টগ্রামকে ভোট ডাকাতদের উত্তরসূরীর হাতে তুলে দেওয়া যাবে না। ভোট ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ডা. শাহাদাতের বিজয় সুনিশ্চিত করার জন্য নেতা্কর্মীদের ঐক্যবদ্ধভাবে কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

৩৭ নং উত্তর মধ্যম হালিশহর মুনির নগর ওয়া‌র্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বি এন পির যুগ্ন আহবায়ক আলহাজ্ব এমএ আজিজ, এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, বিভাগীয় শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা শামসুল আলম, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদাগর, আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা এডভোকেট সেলিম উদ্দিন শাহীন, হাসান মুরাদ, কামাল উদ্দিন চৌধুরী,বন্দর থানা বিএনপি নেতা ইসমাইল খান, মোঃ শওকত, কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ওসমান গনি, মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিদা খানম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, শহিদুল আলম, শাহাবুদ্দিন সাবু, মোহাম্মদ সিরাজ, হারুনুর রশিদ শুকুর, কফিল উদ্দিন, বকতিয়ার সালাউদ্দিন মিয়া,আব্দুল হক, শহিদুল আলম
লাবু,মোহাম্মদ তারেক, মোঃ কামরুল, মাসুদ হোসেন সাজু,বশিরুল ইসলাম পলাশ, মিফতাহুল শিকদার টিটু, নাজিম উদ্দিন , আলী আজম , শহিদুর রহমান , মোরশেদ আলম , দিদারুল আলম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রাব্বি হেলাল তালুকদার, রাসেল মির্জা, গোলাম নবী প্রমুখ নেতৃবৃন্দ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।