খুঁজুন
, ,

দুঃশাসনের মাধ্যমে সরকার দেশকে একটি ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে : ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 14 August, 2020, 9:20 pm
দুঃশাসনের মাধ্যমে সরকার দেশকে একটি ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে : ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন বলেছেন, আগামীকাল ১৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৬ তম জম্মদিন হলেও আমরা তা উদযাপন করছিনা। সারাদেশে করোনা মহামারী ও বন্যায় মানুষের বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়াতে দেশের মানুষ আজ চরম কষ্টে দিন অতিবাহিত করছে। বিএনপি দেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ বুঝতে পারে বলেই জন্মদিনে উৎসব বাদ দিয়েছে। আজ আমারা গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করেছি। পাশাপশি সারাদেশে করোনা সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু রোগমুক্তি কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্থ বানবাসী মানুষ দৃর্দশার হাত থেকে রেহাই পেতে দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করেছি।

শুক্রবার (১৪ আগষ্ট) বাদ জুমা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে দোয়াও মিলাদ মাহলিলে শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।

ডা: শাহাদাত বলেন, সরকারের দুর্নীতি-দুঃশাসনে দেশের জনগণ দিশেহারা। দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে করোনা মহামারী এবং বন্যা, অন্যদিকে দুর্নীতি-দুঃশাসনে দিশেহারা দেশের জনগণ। সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত, দুর্নীতির আশ্রয় প্রশ্রয় এবং সীমাহীন দুঃশাসনের মাধ্যমে সরকার দেশকে একটি ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে। করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণরুপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। একদিকে সরকার দলীয় নেতাকর্মী এবং মদদপুষ্টদের লাগামহীন লুটপাট ও দুর্নীতি, অন্যদিকে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক ঘৃণ্য নৃশংসতা এবং লুটতরাজের চিত্র আজ সকলের সামনে উন্মোচিত।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীন ও দিশেহারা। একদিকে করোনা অন্যদিকে বন্যার পানিতে ভেসে গিয়েছে মানুষের বসতবাড়ি। সরকার জনগনের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা প্রদানের জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী, তারাই আজ জনগণের সামনে ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে। জনগণের কাছে পুলিশ আজ এক আতংকের নাম। বিএনপিকে দমন করার জন্য সরকারের প্রশ্রয়ে যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকান্ড শুরু হয়েছে তা আজ বাণিজ্যে পরিণত হয়েছে। মেজর (অব:) সিনহার হত্যাকান্ডে পর একের পর এক পুলিশের নৃশংসতা এবং দূর্নীতির খবর প্রতিদিন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ক্রসফায়ারের মত সকল বিচারবহিভুত সকল হত্যাকান্ডে সুষ্ঠ তদন্তপূর্বক দোষিদের শাস্তির দাবি জানাই।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, ক্রসফায়ারে সাজানো গল্প মিথ্যা, বানোয়াট, এটা সরকারের ক্ষমতায় টিকে থাকার নীল নকশার অংশ। মেজর সিনহা হত্যাকান্ডের মাধ্যমে আমাদের এতদিনের দাবী- অভিযোগ সত্য বলে প্রমাণিত হল। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্রের বিপক্ষে গিয়ে স্বৈরাচারী পথে হেঁটে মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশু রোগমুক্তি সুস্বাস্থ্য কামনা হয়। করোনা সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু রোগমুক্তি কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্থ বানবাসী মানুষ দৃর্দশার হাত থেকে রেহাই পেতে দোয়া ও মুনাজাত করা হয়।

জামে মসজিদের খতীব মাওলানা এহসানুল হক দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মো: শাহ আলম,আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু,কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক হামিদ হোসেন, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক নুরুল আকবর কাজাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাসেদ খাঁন, নগর বিএনপির হকার্স বিষয়ক সম্পাদক আবদুল বাতেন, সহ সংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, মো: রফিকুল ইসলাম, সহ তথ্য ও গবেষনা সম্পাদক আবদুর নূর, সহ যুব বিষয়ক সম্পাদক আজাদ বাঙ্গালী, সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, সহ প্রকাশনা সম্পাদক আবদুল হাই, সদস্য ইউসুফ সিকদার, মো: ইলিয়াছ, ওযার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ,আলাউদ্দিন আলী নূর, সাধারণ সম্পাদক হাজী এমরন, মনজুরুল কাদের, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মনিরুজ্জামান টিটু, মনিরুজ্জামান মুরাদ, জসিম উদ্দিন চৌধুরী, আলী মর্তুজা খানা, মো: সেলিম, জিয়াউর রহমান জিয়া, তানভীর মল্লিক, মো: নওশাদ, সালাউদ্দিন, মো: বেলাল, মো: গুলজার হোসেন, শ্রমিক নেতা আবু বক্কর প্রমূখ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।