খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাধারণ পাহাড়িদের ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনে নাম ব্যবহার করছে প্রসিতপন্থী ইউপিডিএফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:২৮ অপরাহ্ণ
সাধারণ পাহাড়িদের ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনে নাম ব্যবহার করছে প্রসিতপন্থী ইউপিডিএফ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ও আশেপাশের এলাকায় প্রসিত খীসা’র নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্তৃক সাধারণ পাহাড়িদের ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন ভূইফোঁড় সংগঠনে নাম ব্যহারের মাধ্যমে অশান্তি ও অস্বস্থিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর (২ টায়) খাগড়াছড়ি শহরের প্লেংসা রেস্টুরেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে বলা হয়, প্রসিত খীসা’র নেতৃত্বাধীন ‘ইউপিডিএফ’ গত ১২ ডিসেম্বর বিভিন্ন এলাকার ইউপি চেয়ারম্যান-মেম্বার-হেডম্যান-কার্বারি এবং বিভিন্ন স্তরের পাহাড়িদের অজান্তে বিভিন্ন সংগঠনে নাম ব্যবহার করছেন।

এতে এসব মানুষ পাহাড়ের চারভাগে বিভক্ত বিভিন্ন আঞ্চলিক সংগঠনের চাপে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘ভ্রাতৃঘাতী সংঘাত প্রতিরোধ কমিটি’ গঠনের নামে কারো কোন মতামত না নিয়ে কমিটি গঠন ও বিভিন্ন মিডিয়ায় তা প্রকাশের ফলে তাঁরা সামাজিক ও প্রশাসনিকভাবে ঝুঁকিতে পড়ছেন বলেও সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিবর্গ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত জনপ্রতিনিধি ও প্রথাগত নেতারা বলেন, পাহাড়ে শান্তির জন্য ভ্রাতিঘাতী সংঘাত বন্ধ হওয়া প্রয়োজন। কিন্তু সেটি প্রত্যন্ত এলাকার তৃণমূল জনপ্রতিনিধি ও প্রথাগত নেতাদের মাধ্যমে অসম্ভব। এজন্য প্রয়োজন তিন পার্বত্য জেলার সর্বোচ্চ পর্যায়ের গণমান্য বিশিষ্ঠ ব্যক্তিদের।

প্রেস ব্রিফ্রিংয়ে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অতুলাল লাল চাকমা, ইউপি মেম্বার পরিচয় চাকমা, হীরানন্দ ত্রিপুরা ও সুশীলা চাকমা, পাড়া পাড়া প্রধান বিশ্ব মনি চাকমা এবং ব্যবসায়ী খগেন্দ্র চাকমা।

২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…