খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে শিশু নির্যাতন, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ জানুয়ারি, ২০২১, ১২:৫৯ পূর্বাহ্ণ
কর্ণফুলীতে শিশু নির্যাতন, ভিডিও ভাইরাল

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় ইমতিয়াজ খাঁন (৮) নামক এক শিশুকে পিছন থেকে দৌঁড়ে এসে ধরে পাশবিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. জাকির (২৭) এখনো পুলিশের ধরা ছোয়ার বাহিরে রয়েছে।

গত বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মোহছেন আউলিয়া পাড়ায় ঘটনাটি ঘটলেও জানাজানি হয় পরে। কিন্তু ঘটনার পরপরেই থানায় অভিযোগ করেছেন বলে ভুক্তভোগিরা জানান।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ। কর্ণফুলী জোনের এসি ইয়াসির আরাফাত জানান, ‘ভুক্তভোগি শিশুর পিতা যেহেতু থানায় অভিযোগ করেছেন। অবশ্যই পুলিশ তদন্ত করে দ্রত ব্যবস্থা নেবেন।’

স্থানীয় লোকজন ও ঘটনা সুত্রে জানা যায়, ঘটনার ৮-১০ দিন আগে একই এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. জকিরের ভাতিজাসহ কয়েকজন শিশুরা মিলে মাঠে খেলতে যায়। খেলার মাঠে মো. সেলিম খানের ছেলে ইমতিয়াজের সাথে ঝগড়া লাগে। শিশুদের ঝগড়া খেলার মাঠেই শেষ হলেও কিন্তু এর ঘটনার জের ধরে ২৯ ডিসেম্বর সেলিম খানের বাসায় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বসে প্রতিপক্ষরা। এতে বাড়ির গৃহকর্ত্রী ইয়াছমিন আক্তারসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। থানায় অভিযোগ করে দুপক্ষই।

পরের দিন আবার রাস্তা দিয়ে খেলতে যাওয়ার সময় ছোট শিশু ইমতিয়াজকে ধরে মো. জকির মাথার উপরে তুলে রাস্তায় আছাড় মারেন।

এমনিক ঘটনাস্থলের অদুরে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে এ দৃশ্যে দেখা যায়, উপর্যুপরি কিল-ঘুষি-লাথি মারার ভয়ানক দৃশ্য। যা দেখলে গাঁ শিউরে ওঠে। শিশুটিকে মারধরের ফলে তার নাকে মুখে রক্ত ও বমি আসে। একজন শিশুর উপর এ কেমন পাষন্ড নির্যাতন। জানা যায়, আহত শিশু স্থানীয় এক মাদ্রাসার শিক্ষার্থী।

এদিকে, ভুক্তভোগী শিশুর পিতা মো. সেলিম খান বলেন, আমার স্ত্রী ও ছেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় লিখিত অভিযোগ করেছি কিন্তু কোন কপি দেয়নি আমাকে। এমনকি কোন ব্যবস্থাও নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. ফরিদ জুয়েল বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮ বছরের এক শিশুকে মারধর করা হয়েছে। মারধরের ভিডিও ভাইরাল হয়েছে এলাকায়। আমার কাছে জানানোর সাথে সাথে থানায় পাঠিয়ে দিয়েছি।

ঘটনার অভিযোগ তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এএসআই মোস্তফা সরোয়ার বলেন, ভুক্তভোগীদের পরিবারের সাথে কথা হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

২৪ ঘণ্টা/জে জাহেদ

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…