মুজিব শতবর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের সোনাইছড়িতে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের সোনাইছড়ির ৪নং ওয়ার্ডে শেখ চিকনেরপাড়া কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে পূর্ব বক্তারপাড়া ডংব্যাং সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সোনাইছড়ি যুবলীগের সভাপতি নুরুল আলম বাবলু, যুবলীগ সদস্য মোঃ আশরাফ, সাহাব উদ্দীন, ইসলাইল হোসেন মনি এবং ছাত্রলীগ নেতা আকবর আলী জিকু প্রমূখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বক্তারপাড়া একাদশ বনাম শেখ চিকনেরপাড়া একাদশ। মাসব্যাপী লিগ পদ্ধতির এ টুর্ণামেন্টে মোট ৮ দল অংশ নিবে।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন