খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সফল নারী উদ্যোক্তা ও সমাজ সেবিকা লাকী আহমেদ’র কবিতা অনলাইনে উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১, ১১:২১ পূর্বাহ্ণ
সফল নারী উদ্যোক্তা ও সমাজ সেবিকা লাকী আহমেদ’র কবিতা অনলাইনে উদ্বোধন

সাহিত্য ডেস্ক : লাকী আহমেদ একজন সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা। কাজ করে যাচ্ছেন পথশিশুদের জন্যেও। লেখালেখিও করছেন সমাজসেবার পাশাপাশি।

কিন্তু সব সময় তা প্রকাশ করার সময় পাননি। এবার তার একটি কবিতা ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। তার এই কবিতাটি আবৃত্তি করেছেন কলকাতার বাচিকশিল্পী চন্দ্রিকা ব্যানারজি ধর।

কবিতাটি লাকী আহমেদ উৎসর্গ করেছেন তার মরহুম স্বামী আলহাজ শামীম আহমেদকে। উনার প্রথম ভিডিও এটি। তার এই কবিতা অনলাইনে উদ্বোধন করবেন জনপ্রিয় কথা সাহিত্যিক শাম্মী তুলতুল, রন্ধনশিল্পী তানজিন তিপিয়া, কবি শেখ তাহরীম তাহসীর ও সাংবাদিক জাবেদ আলীসহ অন্যান্যরা।

উল্লেখ্য, লাকী আহমেদ সমাজসেবার জন্য অনেক পুরষ্কারেও ভূষিত হন। তিনি এই প্রতিবেদককে বলেন, আমি মানবতার মা হয়ে সমাজসেবায় কাজ করে যাবো আজীবন। নিম্নে তার কবিতাটি প্রকাশ করা হলো

যেদিকে তাকাই আশার আলো
লাকী আহমেদ

১: ভাগ্য আমার ভীষণ ভালো
যেদিক তাকাই সবই আলো,
জীবনে আমি যা চেয়েছি
চাওয়ার আগেই তা পেয়েছি।

২: সারাজীবন হৃদয়ে ভরে
গহীন মনে, ভালোবেসেছি,
কষ্ট নিয়ে হাসতে শিখেছি
চলতে পথে পড়েও গিয়েছি!

৩: প্রভুর কৃপায় আবার দাড়িয়েছি
দুঃখের সময় সাথী হারিয়েছি,
আমার ব্যথায়, কেউ বা হেসেছে,
কিন্তু ব্যথায় আমার, মা কেঁদেছে।

৪: আপন মানুষ, তীর ছুড়েছে,
তীর বিঁধে ক্ষত হয়েছে,
বানিয়েছে মলম লবণ দিয়ে!
সেবা করেছেন দেখতে গিয়ে।

৫: ক্ষত আমার যায়না দেখা,
বুকের ভিতর একরাশ ব্যাথা,
আমি যে আজ বিষন্ন মনে
কখনও ভাবি ,ভীষণ একা।

৬: তবুও আমার ভাগ্য ভালো,
হয়তো কারোর চোখে আমি অনেক কালো,
জীবন দিয়েছি আমি উজার করে
পেয়েছি আঘাত, বিনয় সুরে।

৭: শুনি লোকের উল্টো কথা
তাদের নাকি খেয়েছি মাথা,
যুগের আজব রীতিনীতি
স্বার্থ আগে,.. যাক না চুলোয় অর্থনীতি।

৮: এখন ওদের মূল কামনা,
করবে দখল ,পরের জমি,
সাজবে মালিক, সাজাবে সেনা,
পূরণ করবে মনের কু -বাসনা।

৯: আমি আজ ওদের চেয়ে
খোদার দয়ায় আছি ভালো,
আসলে আমি ভাগ্যবতী
যেদিকে তাকাই, দেখি আশার আলো।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…