খুঁজুন
, ,

গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 21 January, 2021, 8:40 pm
গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ডা. শাহাদাত

চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ প্রতিকের সমর্থনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের যৌথ উদ্যোগে নগরীতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ এলাকা থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে এবং যুবদল কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চলনায় অনুষ্ঠিত গণমিছিল শেষে নগরীর টাইগারপাস মোড়ে পথসভায় মিলিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র রক্ষায় দেশ ও জাতির স্বার্থে আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে দল মত নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভিগ্নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। তিনি উন্নয়নের ও স্বাধীনতার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুণরুদ্ধারে চট্টগ্রামের যুবদল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের জন্য আহবান জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। দেশ ও জাতির এবং গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে এবং শেষ মূহুর্ত পর্যন্ত বিএনপি নির্বাচনী মাঠে থাকার চেষ্টায় থাকবে। কিন্ত আওয়ামী লীগ ধানের শীষের গণজোয়ার এবং নগরবাসীর মনোভাব বুঝতে পেরে নির্বাচনকে বানচাল করার জন্য কুটকৌশল অবলম্বন করে প্রশাসনকে ব্যবহার করে হামলা মামলা ও প্রচার কাজে বাধা সৃষ্টি করছে।

নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টায় তারা বুধবার রাতে বিনা উস্কানিতে নাসিমন ভবনের বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাঙচুর করে উল্টো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রিয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব বলেন, যুব ঐক্য প্রগতির ধারক বাহক জাতিয়তাবাদী যুবদলের জিয়ার সৈনিকদের মাঠে অবস্থান করে আগামী ২৭ জানুয়ারী ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে নিরলসভাবে কাজ করতে হবে। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে এবং বীর চট্টলার উন্নয়নের স্বার্থে ডা. শাহাদাত হোসেনের মত যোগ্য প্রার্থীকে বিজয় করে আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রিয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে মানুষের মুক্তি এবং গণতন্ত্রের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অতীতের ন্যায় এবারও যুবদলকে মাঠে থেকে সকল ভয়ভীতিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে অবস্থান করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, কেন্দ্রিয় সহসভাপতি ইউসুফ বিন জলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিনার, কেন্দ্রিয় যুবদলের সহ দপ্তর সম্পাদক এড. আজিজুর রহমান।

বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি মো. হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের সভপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদত মো. আজগর, উত্তর জেলা সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, সাহাবুদ্দিন হাসান বাবু, ম হামিদ, মো. মুসা, মিয়া মো. হারুন, মনিরুল হাসান সিদ্দিকী, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, আবু সুফিয়ান, জাহেদুল হাসান বাবু, অরুপ বড়ুয়া, মো. আলী সাকি, মো. মনিরুজ্জামান মনির, সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন, মোজাম্মেল হক. যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সৈয়দ মঞ্জুর হোসেন, আমান উল্লাহ আমান, হুমায়ুন কবির, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, আব্দুল্লাহ আল টিটু, এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গণি, শাহজালাল পলাশ, সাইফুদ্দিন মো. মারুফ, আহাদ আলী সায়েম, জমির উদ্দিন আহমেদ মানিক, জাফর আহমেদ খোকন, মো. ইয়াছিনসহ নগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের সম্পাদক মন্ডলীর সদস্য/সহ সম্পাদক/ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।