খুঁজুন
, ,

নতুন চট্টগ্রাম মহানগর গড়‌তে সক‌লের সহ‌যো‌গিতা চাই: রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 28 January, 2021, 4:10 pm
নতুন চট্টগ্রাম মহানগর গড়‌তে সক‌লের সহ‌যো‌গিতা চাই: রেজাউল করিম

চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র হি‌সে‌বে নির্বা‌চিত হ‌য়ে আবা‌রো মাদক সন্ত্রাস ও জুয়ার বিরু‌দ্ধে ক‌ঠোর অবস্থা‌নের কথা জানা‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম রেজাউল ক‌রিম চৌধুরী।

তি‌নি গতকাল বুধবার (২৭ জানুয়ারী) অনু‌ষ্ঠিত চ‌সিক নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের ম‌নোনয়‌নে‌ নৌকা প্রতী‌ক নি‌য়ে প্রতিদ্ধ‌ন্ধিতা ক‌রে মোট ৩৬৯২৪৮ ভোট পে‌য়ে ‌নিকটতম প্রতিদ্ধন্ধী ধা‌নের শীষ প্রতী‌কের ডাঃ শাহাদাৎ হো‌সেন‌কে ৩১৬৭৬৯ ভো‌টের ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে আগামী পাঁচ বছ‌রের জন‌্য চট্টগ্রাম সি‌টি মেয়র নির্বা‌চিত হন।

আজ বৃহস্প‌তিবার সকা‌লে বহরদার হাটস্থ রেজাউল ক‌রিম চৌধুরীর বাসভব‌নের‌ সাম‌নে মহানগর আওয়ামী লী‌গের প্রধান নির্বাচনী কার্যাল‌য়ে উপ‌স্থিত নেতাকর্মী ও বি‌ভিন্ন সংবাদ মাধ‌্যমের প্রতি‌নি‌ধি‌দের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রে সকল‌কে ধন‌্যবাদ জানান।

এসময় তি‌নি তাঁর পক্ষ থে‌কে চট্টগ্রাম মহানগরীর সকল মানু‌ষের প্রতি শু‌ভেচ্ছা বার্তা ও ধন‌্যবাদ পৌঁ‌ছে দি‌তে সংবাদ মাধ‌্যমের প্রতি বিনীত আহ্বান জানান।

সংবাদ মাধ‌্যমের প্রতি ব্রিফিং প্রদান কর‌তে‌ তি‌নি গি‌য়ে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমানসহ পঁচাত্ত‌রের ১৫ আগ‌ষ্টে ঘাত‌কের বু‌লে‌টে নির্মমভা‌বে নিহত তাঁর প‌রিবার প‌রিজন, জেলহত‌্যার শিকার জাতীয় চার‌নেতা ও মহান মু‌ক্তিযু‌দ্ধে আত্ম‌েৎেসর্গকারী বীর মু‌ক্তি‌যোদ্ধা, বীরাঙ্গনা ও লা‌খো শহীদের প্রতি শ্রদ্ধা জা‌নান এবং মেয়র প‌দে ম‌নোনয়ন দি‌য়ে চট্টগ্রা‌মের মানু‌ষের কল‌্যা‌নে ব‌্যাপক প‌রিস‌রে কাজ করার সু‌যোগ দেওয়ায় নিজ রাজ‌নৈ‌তিক দল আওয়ামী লী‌গের সভাপ‌তি বঙ্গবন্ধুকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা ও ম‌নোনয়ন বো‌র্ডের প্রতি কৃতজ্ঞতা ও ধন‌্যবাদ জা‌নি‌য়ে উন্নয়‌নের অগ্রযাত্রায় আস্থার প্রতিফলন ঘটা‌নোর প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন।

চট্টগ্রাম মহানগরীর নানা সমস‌্যা সমাধা‌নের ব‌্যাপা‌রে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন সম‌ম্বিত প্রয়া‌সে জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত, মাদক-সন্ত্রাস ও জুয়ামুক্ত, নিরাপদ, প‌রিচ্ছন্ন, প‌রি‌বেশবান্ধব, প‌রিক‌ল্পিত, সমৃদ্ধ, পর্যটন রাজধানী হি‌সে‌বে চট্টগ্রাম‌কে গ‌ড়ে তুল‌তে নিরলস কাজ করার কথা ব‌লেন এবং এ কা‌জে সর্বমহ‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

স্বচ্ছতার সা‌থে প‌রিচালনার অংগীকার নি‌য়ে সি‌টি ক‌র্পো‌রেশ‌নের কাজ‌কে শতভাগ ডি‌জিটালাই‌জেশ‌নের উ‌দ্যোগ নেয়ার কথাও ব‌লেন তি‌নি।

তি‌নি আ‌রো ব‌লেন, নির্বাচনী ইশতেহার‌কে সাম‌নে রে‌খেই এর পূর্ণ বাস্তবায়‌নে আ‌মি সর্বদা আপনা‌দের সা‌থে নি‌য়ে কাজ ক‌রে যাব।

দীর্ঘ‌দিন লাগাতার প্রচারণায় ক্লান্ত নেতাকর্মীরা ভো‌র বেলা বিজ‌য়ের বার্তা নি‌য়ে ঘ‌রে গে‌লেও সকাল দশটা থে‌কে আবা‌রো দ‌ফে দ‌ফে নতুন মেয়‌রের বাসা‌ভিমুখী কর্মী সমর্থক‌দের ঢল নাম‌কে থা‌কে। এসময় তারা প্রিয় প্রার্থীর বিজ‌য়ের খুশী‌তে উল্লাশ প্রকাশ ক‌রেন এবং তাঁ‌কে ফু‌লে ফু‌লে অ‌ভি‌সিক্ত ক‌রেন।

অ‌ভিনন্দন জানা‌তে আসা নেতাকর্মী ও শুভানুধ‌্যায়ী‌দের প্রতি ধন‌্যবাদ জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, অ‌ভিনন্দন নয় সহ‌যো‌গিতা হাত নি‌য়ে পা‌শে থাকা চাই।

নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে রাখা বক্ত‌ব্যে তি‌নি আ‌রো ব‌লেন, বিশাল জন‌গোষ্ঠী নি‌য়ে বিস্তীর্ণ চট্টগ্রাম মহানগ‌রে সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচন কর‌তে গি‌য়ে কিছু অন‌ভি‌প্রেত ঘটনা হয়‌তো ঘ‌টে যায়। কোন প্রকার উস্কানীতে উত‌্যক্ত না হ‌য়ে ধর্য‌্য ধারন ক‌রে নির্বাচন কার্যক্রম প‌রিচালনার জন‌্য সকল‌কে ধন‌্যবাদ। আগামী‌তেও অসীম ধর্য‌্য নি‌য়ে নির্বাচনী ইশ‌তেহার বাস্তবায়‌নে নেতাকর্মীরা পা‌শে থাক‌বেন ব‌লে আ‌মি আশাবাদী।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সা‌বেক মেয়র আ জ ম না‌সির উ‌দ্দিন, সহ সভাপ‌তি এড‌ভো‌কেট ইব্রা‌হিম হো‌সেন বাবুল, আলতাফ হো‌সেন বাচ্চু, সাংগঠ‌নিক নোমান আল মাহমুদ, শ‌ফিক আদনান, প্রচার সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফারুক, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক শম‌সের আলী, সাংস্কৃ‌তিক সম্পাদক আবু তা‌হের, তথ‌্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক ম‌শিউর রহমানসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউ‌নিট আওয়ামী লীগসহ অঙ্গসহ‌যোগী সংগঠ‌নের অগ‌নিত নেতাকর্মীরা এ সময় ‌সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।