খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও মানুষের ভাষা বোঝেন:রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও মানুষের ভাষা বোঝেন:রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মনের ভাষা বুঝতে পেরেছেন। যার কারণে ১৯৭১ সালে বাংলার ৭ কোটি মানুষের প্রাণের দাবি বুঝতে পেছেন। বাঙালীকে ঐক্যবদ্ধ করে এনে দিয়েছিলেন একটি দেশ, একটি পতাকা। বঙ্গবন্ধু যেমন সহজেই বুঝে যেতেন সাধারণ মানুষের মনের ভাষা, ঠিক তেমনিভাবে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষের মনের ভাষা বুঝেন। তাই তিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। রোববার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পিনাকী দাশের সভাপতিত্বে সহ-সভাপতি আকরাম হোসেন সবুজের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, বাংলার মানুষকে উন্নত জীবন ও সুখী সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই সরকারের আমলে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে বঙ্গবন্ধুর কন্যা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নেই।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, শওকত ওসমান, খাইরুল ইসলাম ককসি, দেওয়ান মাকসুদ, ইঞ্জিনিয়ার সাদেক মোহাম্মদ চৌধুরী, মমতাজ খানম, হাসিনা আকতার টুনু, প্রকৌশলী প্রবীর কুমার সেন, নাজমুল হক ডিউক, জাহেদা বেগম পপি প্রমুখ।

যুব সমাজকে সুপথে আনতে শিক্ষকদের ভূমিকা অপরীসিম

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সাথে মতবিনিময়কালে রেজাউল করিম চৌধুরী বলেন, শিক্ষিতের হার কম থাকায় এক সময়ের তলা বিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর। সুন্দর সমাজ ও দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। বর্তমানে খেলাধুলার সুব্যবস্থা না থাকায় যুবক বিপদগামীর পথে পা বাড়াচ্ছে। যুব সমাজ ধ্বংস হয়ে গেলে থমকে যাবে এই দেশের উন্নয়ন, নেতৃত্ব শুন্যতায় পড়বে দেশ। তাই যুব সমাজকে সুশিক্ষা দিয়ে সুন্দরভাবে জীবন গঠনে শিক্ষকদের গুরুত্ব অপরীসিম।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক ইউনুছ মিয়া,অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক সুজিত কুমার দাশ, অধ্যক্ষ আবু মোহাম্মদ, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, উপাধ্যাক্ষ সৈয়দ আহম্মদ প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…