খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মের মাঝে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন দুলাল বড়ুয়া : সাংসদ ফজলে করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২৮ অপরাহ্ণ
কর্মের মাঝে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন দুলাল বড়ুয়া : সাংসদ ফজলে করিম চৌধুরী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি, সমাজ সেবক, শিক্ষানুরাগী প্রয়াত দুলাল কান্তি বড়ুয়ার মৃত্যুতে শোক সভা উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের‌ সাধারন সম্পাদক মো: শ‌ফিউল আলম ও প্রচার সম্পাদক উৎপল মহাজন অরু‌নের যৌথ সঞ্চালনায় সংগঠ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি আলহাজ শেখ সিরাজুল ইসলামের সভাপ‌তিত্বে অনু‌ষ্টিত হয়।

এ‌তে প্রধান‌ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন এ‌ বি এম ফজ‌লে ক‌রিম চৌধুরী এমপি। বি‌শেষ‌ অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন একু‌শে পদক প্রাপ্ত ড: বি‌কিরন প্রসাদ বড়ুয়া, রাউজান আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক ক‌ফিল উ‌দ্দিন চৌধুরী, রাউজান উপ‌জেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, উর‌কিরচর ইউ‌নিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সো‌হেল, রাউজান উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি আলহাজ নুরুল‌ আবছার মিয়া, ১১ নং প‌শ্চিম গুজরা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান লায়ন শাহাবু‌দ্দিন আ‌রিফ, নোয়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান‌ বাবুল মিয়া, এ‌তে আ‌রো বক্তব্য রা‌খেন উপ‌জেলা আওয়ামী লী‌গের‌ মানব শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু ত্রিদীপ বড়ুয়া, উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সা‌বেক সাধারন সম্পাদক আলহাজ নুরুল আ‌মিন, উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি এস এম আবদুল ম‌জিদ, মো: আলী আকবর, বীর মু‌ক্তিযোদ্ধা এস এম হারুনুর রশীদ, সৈয়দ না‌ছের‌ মেম্বার, যুগ্ম সম্পাদক মো:আয়ুব, আইন‌ বিষয়ক সম্পাদক বাবু তাপস বড়ুয়া, রাউজান উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের আহবায়ক এস এম জাহাঙ্গীর‌ আলম সুমন, উর‌কিরচর‌ ইউনিয়ন আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ম‌হিউ‌দ্দিন ইমন, সি‌নিয়র সদস্য ক‌বি আব্দুল মন্নান খানঁ , ইউ‌পি সদস্যদের ম‌ধ্যে মো: মাহবুবুল আলম, মো: জাহাঙ্গীর সওদাগর, ‌মো; র‌ফিকুল আলম, মো: নুরুল আবছার, মো: সে‌লিম উ‌দ্দিন, মো; কাওসার, অ‌মিত বিজয় বড়ুয়া, ম‌হিলা সদস্য জয়া বড়ুয়া, ফা‌তেমা বেগম, ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি/সম্পাদক‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন বাবু রনধীর বড়ুয়া, শ্রীকান্ত চৌধুরী, র‌ফিক কন্ট্রাক্টর, মো: ইসমাইল, মো: ওসমান গ‌নি, মো: জ‌সিম উ‌দ্দিন, প্রদুৎ বড়ুয়া মিঠু, যুব‌নেতা সৈয়দ সা‌জেদুল ক‌রিম সাজু, সৈয়দ র‌বিউল হো‌সেন আ‌রিফ, ম‌নিরুল ইসলাম, আরমান হো‌সেন, উর‌কিরচর ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি নুরুল আ‌জিম জু‌য়েল, সাধারন সম্পাদক ম‌নিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক লোকমান‌ আনচারী, সৈয়দ ছৈয়দুল হক, দক্ষিন রাউজান থানা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মো: জা‌হেদুল আলম, ছাত্র‌নেতা নাজমুল রায়হান, প্রচার সম্পাদক মো: রায়হান, রাসু নাথ, রসুল মিয়া, সহ উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী‌গের কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/নেজাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…