খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও রাঙ্গুনিয়া আসার পাঁয়তারা করছে শরণাংকর ভিক্ষু : এলাকাবাসীর বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৬ অপরাহ্ণ
আবারও রাঙ্গুনিয়া আসার পাঁয়তারা করছে শরণাংকর ভিক্ষু : এলাকাবাসীর বিক্ষোভ

নানা বিতর্কিত কর্মকান্ডে ১৫ মামলায় অভিযুক্ত আসামি শরণাংকর ভিক্ষু আবারও রাঙ্গুনিয়ায় প্রবেশের পাঁয়তারা শুরু করেছে। এই খবরে বিক্ষোভ ক‌রে‌ছে রাঙ্গু‌রিয়ার ফলহা‌রিয়া এলাকাবাসী।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া বাজারে মুসলিম উম্মাহ ঐক্য পরিষদ এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন ক‌রেন।

সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি মুহাম্মদ বদিউজ্জামান বদি। প্রধান বক্তা ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আক্কাস মিয়া, ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ সভাপতি মুহাম্মদ আনোয়ার, হযরত আরবান আলী শাহ নূরীয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল আজিম আল কাদেরী, মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিছ, আজিম উদ্দিন বাদশা, খোরশেদ আলম কুসুম, মুহাম্মাদ রফিক সওদাগর, প্রিয়তোষ কান্তি দে, মুহাম্মদ মহির উদ্দিন রানা, সঞ্জয় দে প্রমুখ।

এদিকে গত ৫ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে শরণাংকর ভিক্ষুর আস্তানা থেকে ৪টি রাম দা, ৫টি ছোরা, ১১টি লোহার রড, ১১টি বেতের লাটি, ২টি কোড়াবাড়ি, ২টি প্লাস উদ্ধার করে পুলিশ। এরআগে গত ১৮ জানুয়ারি আবারও স্থাপনা নির্মাণের চেষ্টা চালায় তার অনুসারীরা। খবর পেয়ে স্থাপনা নির্মাণে বাঁধা দিতে গেলে তারা অনুসারীদের হাতে হামলার শিকার হয় তিন বনকর্মী। এভাবে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের’র বিরুদ্ধে সাম্প্রদায়িক উষ্কানি, ধর্মের নামে সরকারি বনভূমি উজাড়, জোরপূর্বক নিরহ মানুষের জায়গা-জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ, ফলজচারা কর্তন, হিন্দু সম্প্রদায়ের শশ্মান দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এসব বিতর্কিত কর্মকান্ডে তার বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে বলে জানা যায়। শরণাংকর ভিক্ষুকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে প্রায় ৮ মাস ধরে দেশব্যাপী নানা আন্দোলন চালিয়ে যাচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…