খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ
আনোয়ারায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়নে ২০২১-২২ চক্রের বরাদ্দ কৃত ৭৬ জন কার্ডধারী পরিবারের মাঝে ভিজিডি কার্ড ও বিনামূল্যে মাথা পিছু প্রতি মাসে ৩০ কেজি করে ২মাসের ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম।

দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আনোয়ারা সদর ইউনিয়নে ৭৬ জন দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি র্কাড ও চাল বিতরণ করেন।

এই সময় চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ও আনোয়ারা ও কর্ণফুলীর উন্নয়নের রুপকার মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র সহযোগিতায় আজ অসহায়দের মাঝে বিনামূল্যে চাল তুলে দিতে পারছি। প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রী প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি । অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণ করা হবে। পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে ২০০ শত টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুই বছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে। ইউপি সদস্য বৃন্দুর সহযোগিতায় প্রত্যেক কার্ড ধারীর হাতে এ চাউল তুলে দেন।

এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব আবদুল হান্নান, উদ্যোক্তা মোহাম্মদ হামীম আহমেদ, ইউপি পরিষদের ওয়ার্ড মেম্বার লিটন সিকদার, নিজাম উদ্দিন, অচ্যুত শীল, মোহাম্মদ মোক্তার হোসেন, মোঃ আবু সৈয়দ, আবদুল সালাম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মৌসুমী আইচ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/জাবেদুল

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…