খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে ৬ মার্চ রাউজানে ১০ কিলোমিটার ম্যারাথন : অংশ নেবে দুই হাজার নারী-পুরুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ মার্চ, ২০২১, ৫:১৪ অপরাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে ৬ মার্চ রাউজানে ১০ কিলোমিটার ম্যারাথন : অংশ নেবে দুই হাজার নারী-পুরুষ

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ১০ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন অনুষ্টিত হতে যাচ্ছে। আগামী ৬ মার্চ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সত্তারঘাট থেকে রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে ম্যারাথন শুরু হয়ে জলিলনগরে গিয়ে শেষ হবে। সাংসদের সার্বিক দিক নির্দেশনায়, রাউজান উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ম্যারাথনে অংশ নেবেন এক হাজার নারীসহ দুই হাজার মানুষ । ম্যারাথনে অংশগ্রহণকারী এক হাজার নারীদের পরনে থাকবে লাল-সবুজের শাড়ি আর পুরুষগণ পরনে থাকবে লাল-সবুজ টি শার্ট। শাড়ি আর টি শার্টের বুক বরাবর থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের লোগো। এই আয়োজনকে ঘিরে বর্ণিল সজ্জায় সজ্জিত করা হবে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দীর্ঘ দশ কিলোমিটার অংশ ও রাউজান উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ। পুরো আয়োজন সাথে সফল ও সার্থক হয়ে সে ব্যাপারে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেছেন সাংসদ ফজলে করিম চৌধুরী। গত ২৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ম্যারাথন সফল করতে দিক-নির্দেশনা প্রদান করেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ১০ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন যাতে সফল,সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্টিত হয় সেই বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, দশ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১৪ ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২ হাজার নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ অংশ নেবেন। অনুষ্টানকে সফল করতে আমরা সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। ম্যারাথন উপলক্ষে ঐদিন রাউজানে ব্যাপক সাজসজ্জাকরণ করা হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…