অটোরিক্সা চালক আজম বাঁচতে চায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৯:১৮ রাত
অটোরিক্সা চালক আজম বাঁচতে চায়

রাউজান সংবাদদাতাঃ ক্যান্সার আক্রান্ত অটোরিক্সা চালক আজমের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যর আবেদন করেছেন তার পরিবার।চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউপির ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আজম উদ্দীন নামে এ অটো চালক একেবারেই গরিব। তাই গরিব ছেলের গরিব পিতা আব্দুল মোনাফ সওদাগর সকল বিত্তবানদের নিকট ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা কামনা করেছেন।

মানুষ মানুষের জন্য”জীবন জীবনের জন্য” এ শ্লোগানকে জয় করতে সকল মানুষের সহযোগীতা একান্ত প্রয়োজন। আজমের পরিবার জানিয়েছেন দুরারোগ্য জটিল ক্যন্সারে আক্রান্ত আজমের চিকিৎসার জন্য প্রায় ৫লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার পরিবারে এত বড় অংকের টাকার জোগান দেওয়ার সক্ষমতা নেই, তাই সকলের সহযোগিতায় কঠিন রোগ থেকে বেঁচে যেতে পারে এ আসহায় আজম। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী তার করুন অবস্তায় পরিবারে নেমে এসেছে ঘোর আমাবশ্যার অন্ধকার। যেখানে পরিবারের দুমুঠো অন্ন জোগার করতে রাত দিন পরিশ্রম করেও নূন আন্তে পান্তা শেষ, সেখানে জটিল রোগের চিকিৎসা ঐ পরিবারের জন্য অশনি সংকেত। যে পরিবারে ঠিকমত সংসারের ভরণ পোষন চলেনা সেখানে এতটাকা জোগার করে আজমের চিকিৎসা করানো দুঃরহ ব্যাপার।

এরপরও পিতা মোনাফ সওদাগর নিজেই ছেলের সু-চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন সকলের নিকট। (আজম বিকাশ নং০১৮১৯৮৪৮৯০৭) প্রয়োজনে যোগাযোগঃ
জামশেদঃ(০১৮১২৭৯৭৫৬৯) আলাউদ্দীনঃ(০১৮১৫৬১০০৬৮)।

Feb2
Feb2