রাউজানে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান।
ব্যানবেইজের সহকারি প্রোগ্রামার তাহমিদা আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন
রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিম নেওয়াজ,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সি.উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২৫ মার্চ কালো রাত্রিতে এ দেশের মেধাবী সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার নীল নকশা বাস্তবায়ন করেছিল পাকিস্তানি দোসররা। আজ বঙ্গবন্ধু কন্যার সাহসী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলেছে উন্নত রাষ্ট্র গড়ে তোলার অভিপ্রায়ে।
২৪ ঘণ্টা/নেজাম


আপনার মতামত লিখুন