খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরীর মাতার মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ৯:২৮ অপরাহ্ণ
রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরীর মাতার মৃত্যুবার্ষিকী পালিত

রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির মাতা বেগম সাজেদা কবির চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, মরহুমার কবর জিয়ারত, মেজবান, দোয়া ও মিলাদ মাহফিল।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমার জ্যেষ্ঠ সন্তান এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক, মরহুমার কনিষ্ঠ সন্তান এবিএম ফজলে শহিদ চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়্যব, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাবু, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কামরুল হোসেন বাহাদুর, কাজী ইকবাল, শাহ আলম চৌধুরী, নুরুল আবসার, স্বপন দাশগুপ্ত, ইরফান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার্দী শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ভূপেষ বড়ুয়া।

রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নির্বাহী সদস্য সুমন দে, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, গহিরা ইউপি চেয়া্রম্যান নুরুল আবছার বাঁশি,চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, বিনাজুরি ইউপি চেয়ারম্যার সুকুমার বড়ুয়া, উরকিরচর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপধ্যক্ষ সৈয়্যদ আহমেদ।

উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক তপন দে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাংগীর আলম সুমন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন, ইমতিয়াজ উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান রাসেল, স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সভাপতি মহিউদ্দিন ইমন,যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু , পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়্যদ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, আবু বক্কর আরাফাত, মিজানুর রহমান প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…