খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শাল্লায় হামলার প্রতিবাদে পটিয়া হিন্দু মহাজোটের ব্যতিক্রমী প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৭ মার্চ, ২০২১, ২:০৬ অপরাহ্ণ
শাল্লায় হামলার প্রতিবাদে পটিয়া হিন্দু মহাজোটের ব্যতিক্রমী প্রতিবাদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতনী পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন হয়েছে চট্টগ্রামের পটিয়ায়।

“সুনামগঞ্জের হামলা বহন করছে বাংলা শ্লোগানে” বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখা, যুব মহাজোট ও ছাত্র মহাজোটের যৌথ উদ্দ্যেগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ ধারণ, মোমবাতি প্রজ্জলন, আলোর মিছিল ও বিক্ষোভ সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এ প্রতিবাদ কর্মসূচি।

এদিন সন্ধ্যা ৭.০১ মিনিটে পটিয়া উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচির শুরুতে সকল নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে সনাতনী পরিবারের উপর হামলার প্রতিবাদ জানায়।

এরপর সোয়া ৭টার দিকে সকলের হাতে মোমবাতি প্রজ্জলন করে ৩ মিনিট নিরবতা পালন শেষ বের করা হয় আলোর মিছিল।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখা, যুব মহাজোট ও ছাত্র মহাজোট নেতাদের যৌথ উদ্দ্যেগে আয়োজিত আলোর মিছিলটি পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে আদালত সড়ক ও রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

সবশেষে শহীদ মিনার প্রাঙ্গণে সনাতনী পরিবারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার সভাপতি দুলাল কান্তি দেব। সমাবেশের সঞ্চালনায় ছিলেন জোটের পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক সুমন দাশ।

বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সহ সাংগঠনিক সম্পাদক বিজন দে মুন্না, দক্ষিণ জেলা মহাজোটের সিনিয়র সহ সভাপতি পলাশ দে গৌতম, পটিয়া উপজেলা শাখার সহ সভাপতি বাদল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক রুপন কুমার দে, অর্থ সম্পাদক রাজীব ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব সেন প্রিন্স, আপ্যায়ন সম্পাদক দামোধর গৌর হরি দাশ ও মহিলা সম্পাদিকা ঝিনু মল্লিক।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক রনী চৌধুরী, পটিয়া উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি লিটন মজকুরী, সাংগঠনিক সম্পাদক পাইলট দাশগুপ্ত সুমন, সহ সাংগঠনিক সম্পাদক রিটন ঘোষ বাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল সেন, মহিলা সম্পাদিকা শিউলি দাশগুপ্তা ও সহ মহিলা সম্পাদিকা বাপ্পী দাশ।

সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পটিয়া শাখার নির্বাহী সভাপতি ছোটন পান্থ, সাধারণ সম্পাদক অন্তু দাশ ও সদস্য শুভ দাশ।

সমাবেশে বক্তারা বলেন, রামু, নাসিরনগর থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো সাম্প্রদায়িক হামলার বিচার না হওয়ায় উগ্রবাদীরা বারবার একই ঘটনার পুনারাবৃত্তি করার সাহস দেখাচ্ছে। মুক্তিযুদ্ধের ৫০ বছরে এসে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার বদলে যেন সাম্প্রদায়িক চেহারা রুপ পাচ্ছে।

বক্তারা সুনামগঞ্জের শাল্লায় হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাছাড়া সনাতনী পরিবারের উপর এ ধরণের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনের তৎপরতা বৃদ্ধির জোর দাবি জানান।

ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচিতে পাঞ্চজন্য গীতা সংঘের সভাপতি শিমুল চক্রবর্ত্তী, সহ সভাপতি হারাধন দাশ, সংগঠনের নয়ন চক্রবর্ত্তী, জয়ন্ত দাশ ও রনিসহ হিন্দু ধর্মালম্বীরাও অংশ গ্রহণ করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…