সীতাকুণ্ডে দুইকোটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন
কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড উপজেলায় সরকারি অর্থ ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৫ত লা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন করা হয়েছে।
স্রাইন কমিটির দানকৃত ১০ শতক জায়গার উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নির্মিত উক্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি পৌর সদরের মহাসড়কের পাশে গড়ে তোলা হয়।
আজ বিকালে এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ভসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, শওকত আলী জাহাঙ্গীর, মডেল থানার ওসি আবুল কালাম,ওসি(তদন্ত) সুমন বনিক, জায়গা দানকারী স্রাইন কমিটির সভাপতি এড. সাধনময় ভট্টাচার্য, সহ-সভাপতি সুকুময় চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, মোতাহের হোসেন সিদ্দিকী, মোস্তফা খাজা আহম্মেদ, মো: ফেরদাউস, ফখরুল ইসলাম, আমানুল হক, মাহবুবুল হক, আবু বক্কর সিদ্দিকী, আবুল কালাম, রফিকুল আলম, আব্দুল হাদি, জহিরুল আলম, রফিকুল আলম, মোহাম্মদ মিয়া, জামাল উদ্দিন মোহাম্মদ ইসহাক খাইরুজ্জামান। পৌর কাউন্সিলর দিদারুল আলম এপোলো, জুলফিকার আলী শামীম, বারৈয়ারঢালা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: শিহাব উদ্দীনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন