খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষানুরাগী অধ্যাপক এসএম আইয়ুব সংবর্ধিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ
শিক্ষানুরাগী অধ্যাপক এসএম আইয়ুব সংবর্ধিত

কোন কোন মানুষ তার বৃত্তের বাইরেও সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার তাগিদে কাজ করে যায় মানুষের জন্য সমাজের জন্য। সৎ কর্ম ও সেবার মানসিকতা মনে এনে দেয় শান্তি ও তৃপ্তি। তাই মানুষকে ভালোবেসে সমাজের জন্য নিরন্তর কাজ করাকেই তারা ব্রত হিসেবে গ্রহণ করে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মাঝেও।

অধ্যাপক এসএম আইয়ুব এমনি এক কর্মপরায়ন ও সেবা এবং শিক্ষানুরাগী যে তার নিজ এলাকায় বঞ্চিত ও পশ্চাদপদ মানুষের জন্য গত এক যুগ ধরে কাজ করে চলেছেন। মূলত একজন কলেজ শিক্ষক হলেও তিনি রোজগারের একটি বড় অংশ ব্যয় করেছেন তার নিজ এলাকা কাথারিয়ার হত দরিদ্র শিক্ষা বঞ্চিত মানুষের জন্য। তার এলাকায় একটি প্রথিমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তার জিবনের সমস্থ উপাজর্ন শ্রম ও মেধা দিয়ে। যুক্ত হয়েছেন নানামূখি সেবামুলক কর্মকান্ডের সাথে । নগরীর হাজেরা তুজ কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের কৃতি এ শিক্ষক যেন শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মহান কাজকে জীবনের ব্রত হিসেবে গ্রহন করেছেন । এলাকায় কাজ করতে গ্রাম্য নোংরা রাজনীতি এবং ঈর্ষা ও হিংসার কবলে পড়েছেন বহুবার । তবুও থেমে থাকেননি। তাই এলাকার মানুষ তাকে যথাযথ সম্মান দিতেও ভুল করেনি।

গত ৬ মার্চ এলাকাবাসীর উদ্যোগে তারই প্রতিষ্ঠিত বাশঁখালীর কাথারিয়া বাগমারা মাষ্টার আবু আহমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা সভায় ইউনুস তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বাকশিস সভাপতি ও হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ দবির উদ্দিন খান।

সংবর্ধিত হয়ে অধ্যাপক এস এম আইয়ুব বলেন “আমি জনপ্রতিনিধি হতে চাইনা আমি আপনাদের মনোপ্রতিনিধি হতে চাই।আপনাদের ভালোবাসা চাই।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুজিবুল হক চৌধুরী, বাশঁখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুখ আহমদ, বাশঁখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেছারী।ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরিফী, কাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইবনে আমিন, প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া, সরল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবছার উদ্দীন চৌধুরী ঝান্টু, সাবেক ছাত্র নেতা গাজী জাহেদ আকবর জেবু, ব্যাংক কর্মকর্তা কবি নুর মোহাম্মদ, পৌর কৃষকলীগের সভাপতি মানিকুল আলম মানিক

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেজামুল হক চৌধুরী,মনিরুল মন্নান, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আলী আকবর, আকতার হোসেন,মাহমুদুল ইসলাম, মৌলানা নুরুল হক,জয়নাল আবেদিন, মনিরুলহাসান প্রমুখ।

এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি এলাকায় দুটো রাস্তা ব্রিক সলিন, মাস্টার আবু আহমদ সপ্রাবি কে চারতলা ভবনে উন্নীত করন এবং আব্বাস আলী মসজিদের জন্য দশ হাজার টাকার দেয়ার ঘোষণা দেন।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…