খুঁজুন
, ,

পেঁয়াজের দরে কারসাজির তালিকায় অভিযান শুরু : আটক দুই, বন্ধ করা হয় প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 5 November, 2019, 7:48 pm
পেঁয়াজের দরে কারসাজির তালিকায় অভিযান শুরু : আটক দুই, বন্ধ করা হয় প্রতিষ্ঠান

মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজের দামের কারসাজিতে যুক্ত আমদানিকারক, ব্রোকার ও বিক্রেতাদের তালিকা পাওয়ার পর সিন্ডিকেট ভাঙ্গতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রাথমিকভাবে চট্টগ্রামের পাইকারী বাজার খাতুনগঞ্জ ভিত্তিক তিন আড়তদারকে চিহ্নিত করে অভিযানে নামে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে নগরীর স্টেশন রোডস্থ নুপুর মার্কেটে অভিযান চালিয়ে পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিসি অফিসে আনা হয়। পাশাপাশি একটি আমদানিকারক প্রতিষ্ঠান বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, সোমবার আমরা খাতুনগঞ্জে অভিযান পরিচালনার সময় বিভিন্ন আড়তদারের কাছ থেকে আমদানি সম্পর্কিত এবং ক্রয়-বিক্রয়ের বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়। এসব চালান কপির ভিত্তিতে চট্টগ্রামের কয়েকজন পেঁয়াজ আমদানিকারককে চিহ্নিত করে মঙ্গলবার অভিযান শুরু করি।

তিনি বলেন, শুরুতে খাতুনগঞ্জ বিভিন্ন আড়ত থেকে সংগ্রহ করা কয়েকটি ইনভয়েসের ঠিকানা ধরে নগরীর স্টেশন রোডের নপুর মার্কেটে যায়। সেখানে ওশাল কোয়ার্টারে অবস্থিত এস কে ম্যানশনের দুটি বার্মিজ পণ্যের আমদানিকারকের দোকানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দোকান মালিকের ছেলে জিজ্ঞাসাবাদে বার্মিজ পণ্যের সাথে সম্প্রতি তারা পেঁয়াজ আমদানির কথা স্বীকার করেন।

এসময় দোকান মালিককে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য দোকানের ম্যানেজার ও মালিকের ছেলেকে আটক করে ডিসি অফিসে আনা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের হাতে খাতুনগঞ্জ ব্যবসায়িরা কারসাজির সাথে জড়িত থাকার যে সিন্ডিকেটের তালিকা দিয়েছেন বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানটি কক্সবাজার টেকনাফের ওই চক্রের সাথে হাত মিলিয়ে পেঁয়াজ আমদানি করে তা চড়া দামে বিভিন্ন আড়তদারের হাতে তুলে দিচ্ছেন।

তিনি বলেন, নথিপত্র অনুযায়ী গত ২ নভেম্বর বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান ঘুরে তা সোমবার বিভিন্ন মার্কেটের আড়তদারের কাছে পেঁয়াজগুলো সরবরাহ করেছে।

Feb2
Feb2

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 3:05 pm
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ঘিরে জিয়া উদ্যানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকতে দেখা গেছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান অস্থায়ী রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতাজনিত বিভিন্ন কারণ দেখিয়ে গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। ওই দিনই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 2:49 pm
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার (রাষ্ট্রপতির) বিরুদ্ধে মামলা করা যায় না।

তিনি বলেছেন, তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছিলেন৷ এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাদের আছে, দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার, সেটা তিনি পাবেন। শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তিনি পদত্যাগ করতে চাইলে সেটা করতে পারেন বলে সংবিধানে বিধান আছে। স্পিকার সেটি গ্রহণও করেছেন। এগুলো সব আইনি প্রক্রিয়া।

‘এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালি দিচ্ছেন, সেই অধিকার তাদের আছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা কী প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে,’ যোগ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি ও অন্যরা তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। সেটা করতে পারে। কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে দেখি না।

তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড; তার ইমিউনিটি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাদের আছে, দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না।

লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে চুপ্পু ফোনে আলাপ করেছেন বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এমন একটি সংবাদ দিল, তার কাছে কী তথ্য-প্রমাণ আছে, সেটা তাকে জিজ্ঞাসা করতে হয়। আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন গিয়ে কারও সঙ্গে কথা বলা লাগে না। কথা বলতে চাইলে এখান থেকেও বলা যায়।

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সেই সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা সেই সময়কার বিষয়। সেটা আইন অনুসারে চলবে।

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 2:02 pm
একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলোচিত এ মামলার প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন।

২০১৮ সালে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হলে একই বছরের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনবারের কাউন্সিলর একরামুল হক। ওই ঘটনার পর ‘ঠান্ডা মাথায়’ একরামুলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী আয়েশা বেগম।

ওই বছরের ৩১ মে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে একরামুলের স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। সেই সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের সময় সেলফোনে রেকর্ডকৃত কথোপকথনের কিছু রক্ত হিম করা অডিও ক্লিপ গণমাধ্যমকর্মীদের দিয়েছিলেন তিনি।

যার মধ্যে একটি রেকর্ডে বন্দুকের ট্রিগার টানার শব্দ শোনা যায়। এর পরপর গুলির শব্দ ও তারপর একজন মানুষের গোঙানির আওয়াজ পাওয়া যায়।