খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়া-লোহাগাড়ায় ৫ হাজার কর্মহীন ব্যক্তিকে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ৭:১৯ অপরাহ্ণ
সাতকানিয়া-লোহাগাড়ায় ৫ হাজার কর্মহীন ব্যক্তিকে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দ্বিতীয় দফায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ শুরু করেছে।

আজ শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ আমিনুল ইসলামের গ্রামের বাড়ী থেকে এ ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্টানিকভাবে শুরু হয়।

ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। এতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো : শাহজাহান, কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নছিমুল করিম সিকদার, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ান উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, আমিনুল ইসলামের ব্যক্তিগত সচিব মিরান হোসেন মিজান, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, স্থানীয় ইউপি মেম্বার সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ও সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: এমরান প্রমুখ।
এ সময় কর্মহীন হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সাতকানিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণের হাতে এসব ইফতার-সেহেরী সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।

বিতরণ করা প্রতি প্যকেটে রয়েছে চাল, চনা, পিয়াজ, সয়াবিন তৈল, মসুর ডাল, লবন, চিনি ও সেমাইসহ মোট ১৪ কেজি খাদ্যপণ্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মুত্যেুর মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে দ্বিতীয় দফায় সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্রদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করলাম।

২৪ ঘণ্টা/আজাদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…