খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজও আন্দোলনে জাবি শিক্ষক-শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯, ১০:১২ পূর্বাহ্ণ
আজও আন্দোলনে জাবি শিক্ষক-শিক্ষার্থীরা

আজ সকাল থেকে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে ফের আন্দোলন শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ওপর ছাত্রলী‌গের হামলা ও অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য ক্যাম্পাস বন্ধের প্র‌তিবা‌দে শহীদ মিনা‌রে সকাল নয়টা থে‌কে গণজামা‌য়েত শুরু হ‌য়ে‌ছে।

ই‌তোম‌ধ্যে আন্দোলনকারীরা শ‌হীদ মিনার থে‌কে এক‌টি মি‌ছিল শুরু ক‌রে জমা‌য়েত বৃদ্ধি করার চেষ্টা কর‌ছে। মি‌ছিল‌টি জা‌বির বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে আবার শহীদ মিনা‌রে এ‌সে সম‌া‌বে‌শে যে‌াগ দি‌বে।

জানা যায়, সংহ‌তি সমা‌বে‌শে ও গণজমা‌য়েতে অংশ নি‌তে দে‌শের খ্যাতন‌ামা বু‌দ্ধিজী‌বী ও শিক্ষা‌বিদরা জা‌বির উ‌দ্দে‌শ্যে রওনা হ‌য়ে‌ছেন।

এ‌দি‌কে সকা‌লে ভি‌সির সমর্থ‌নে ছাত্রলী‌গের বি‌ক্ষোভ মি‌ছিল শুরু হওয়ার কথা থাক‌লেও এখ‌নো শুরু হয়‌নি।

এরআগে মঙ্গলবার সন্ধ্যার থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল ক্যাম্পা‌সের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে জমা‌য়েত বৃ‌দ্ধি কর‌তে থা‌কে। রাত নয়টার দি‌কে মি‌ছিল‌টি বঙ্গমাতা শেখ ফ‌জিলতু‌ন্নেসা মু‌জিব হ‌লের সাম‌নে আসে এবং হ‌লের ভেত‌রে মি‌ছিল ক‌রলে ছাত্রীদের অংশগ্রহণ বাড়‌তে থাকে। এরপর পা‌শের সু‌ফিয়া কামাল হ‌লের গেট বন্ধ ক‌রে দি‌লে আন্দোলনরত ছাত্রীরা হ‌লের গেট ভে‌ঙ্গে ফে‌লে এবং ভেত‌রে মি‌ছিল ক‌রে আসে।

পরে প্রী‌তিলতা হ‌লের প্রথম গেট‌টি ভে‌ঙ্গে ফেলে ছাত্রীরা। তারপর ভেত‌রের মেইন গেট ভে‌ঙ্গে আন্দোলনকারীরা আরো ছাত্রী‌কে মি‌ছি‌লে নি‌য়ে আসে।এছাড়াও দীর্ঘ সময় ধ‌রে নওয়াব ফয়জু‌ন্নেসা হ‌লের সাম‌নে অবস্থান করার পর হ‌লের তালা ভে‌ঙ্গে ভেতর থে‌কে অনেক নারী আন্দোলনকারী অংশগ্রহণ করে।

সর্ব‌শেষ বিশাল মি‌ছিল‌টি প্রা‌ন্তিক গেট হয়ে আবা‌রো ভি‌সির বাসভব‌নের সাম‌নে আসে। ভি‌সির বাসভব‌নে সাম‌নের রাস্তায় বি‌ক্ষোভ সমা‌বেশ করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনের পাশ থেকে অবস্থান তুলে নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরবর্তী আন্দোলন আরও জোরালো করতেই সাময়িকভাবে রাতের কর্মসূচি স্থগিত করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…