খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ড ও পটিয়ায় মহড়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯, ৩:২৫ অপরাহ্ণ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ড ও পটিয়ায় মহড়া

সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯। এ উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ড ও পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন এর আয়োজনে পৃথক পৃথক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু জানিয়েছেন, আজ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হচ্ছে সীতাকুণ্ডে। এ উপলক্ষ্যে বুধবার সকালে আলোচনা সভা ও মহড়ার আয়োজন করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন।

স্টেশনের অফিসার তাশারফ হোসেনের সভাপতিত্বে ও ফায়ারম্যান মনিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, সাদেক, মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর সাদেক, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, রেডিও সাগর গিরি সিনিয়র প্রযোজক সঞ্জয় চৌধুরী, ফায়ার সার্ভিসের ভোলেনটিয়ার নওসিন আল মাহমুদ।

এছাড়াও এ.জি.এম.আই গ্যাস লিঃ এর সিকিউরিটি এন্ড সেপ্টি ম্যানেজার খোরশেদ আলম, ইপসা এরিয়া ম্যানাজার দিদারুল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার মঈন উদ্দীন, আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন।

এদিকে পটিয়া প্রতিনিধি সঞ্জয় সেন জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করেছেন পটিয়া ফায়ার সার্ভিস। ”সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি দুর্যোগ মোকাবেলা সর্বোত্তম উপায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান।

বুধবার সকালে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সাব্বির রহমান সানি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…